somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পয়েন্ট অফ নো রির্টান ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই ভবদেশ এখন পয়েন্ট অফ রির্টান নামক এক রাজনৈতিক ক্যারিকালচারে আটকে গেছে । এই পয়েন্ট অফ নো রির্টানে বড় দুই রাজনৈতিক এমনভাবে আটকে গেছে যে কিছুতেই সে গিট্টু খুলছে না । এক দলের দেয়ালে পিঠ ঠেকে গেছে তাই ফেরার কোন পথ নেই । সো পয়েন্ট অফ নো রির্টান । আর এক দল এত বেশী আকাম কুকাম করেছে যে ক্ষমতা হারানোয় বড্ড বেশী ভয় । সো পয়েন্ট অফ নো রির্টান । আমিও মাঝে মাঝে চিন্তা করে দেখি আসলেইতো দুই দলের কথাই সত্য । ওরা আসলেই পয়েন্ট অফ নো রির্টানে আছে । তো দুই দলই যখন পয়েন্ট অফ রির্টানে এবং এই দুই দলই যখন আমাদের ভাগ্যবিধাতা তখন আমরা আমজনতা পয়েন্ট অফ এভরি রির্টানে দাঁড়িয়ে একদিকে বোমায় পুড়ছি অন্যদিকে গুলিতে মরছি । অবশ্য এই আমজনতা জনমে জনমে তাই করে এসেছে । প্রত্যেকটা সংগ্রামে, সহিংসতায় অকাতরে প্রান দিয়েছে আর দুই দলীয় অসভ্য স্বৈর গনতান্ত্রিক রাজনীতিকে প্রতিষ্ঠিত করেছে । মাঝখানে সুবিধাবাদী কিছু মানুষ দুই পাশে চক্ষু টিপ্পনী কেটে টাকার পাহাড় বানিয়েছে । পঁচিশে মার্চের কাল রাত থেকে আজ পর্যন্ত যত সংগ্রাম, সংঘর্ষ হয়েছে তাতে আমাদের মতো আমজনতারা বেক্কলের মতো প্রান দিয়েছে । অথবা দিতে বাধ্য হয়েছে । এদেশীয় রাজনীতিবিদরা বড়জোর জেল জরিমানা খেটেছেন আর বড় বড় পদ পদবী বগলদাবা করে তার উসুলও নিয়েছেন (বুদ্ধিজীবি হত্যা সর্ম্পনই ভিন্ন মাত্রার)। শুধুমাত্র প্রান দেওয়ার ধরনে পরিবর্তন এসেছে সময়ে সময়ে । বাস্তবে ফলাফল একই । আমরা মরব, ওনারা ক্ষমতায় যাবেন বা থাকবেন । তাই প্রায়ই আমি গনতান্ত্রিক স্বৈর সরকার থেকে সামরিক স্বৈর সরকার অধিকতর পছন্দ করি । কেননা সামরিক স্বৈর সরকারের ক্যাওয়াজটা অধিকাংশ ক্ষেত্রেই ক্যান্টনম্যান্টভিওিক । তাই অধিকাংশ ঝামেলাই ওনাদের মধ্যে (সকল ক্ষেত্রে অবশ্যই না)। আমরা আমজনতা অন্তঃত তুলনামূলক কিছুটা নিরাপদ থাকি এমন দ্বি-দলীয় স্বৈর গনতান্ত্রিক সরকার অপেক্ষা সামরিক স্বৈর সরকারের জমানাতে ।
বলছিলাম পয়েন্ট অফ নো রির্টানের কথা । স্বভাব ব্যর্থতায় অন্যদিকে হাঁটা শুরু করেছি । এবার একটু পয়েন্ট অফ নো রির্টানে ফিরি । আমরা স্বভাব জনগন প্রায় সবসময়েই পয়েন্ট অফ এভরি রির্টানে থাকি । তাই স্বাধীনতার পর থেকে প্রতিনিয়ত আমরা জান সদকা দিচ্ছি । এই জান সদকা দেওয়া ততদিনে শেষ হবে না যতদিন না আমরা বেক্কল জনগন নিজেকে পয়েন্ট অফ নো রির্টানে নিতে পারব ।

………..নিঃশব্দ নাগরিক ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

×