somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হে প্রভূ জ্ঞান দাও । হে প্রভূ সাহস দাও ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা স্বাধীনতার এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যে, স্বাধীনতার চুয়াল্লিশ বৎসর পরও কথা বলার জায়গাটুকু খুঁজে পাচ্ছি না । দানবীয় গনতন্ত্র আমাদের মানবাধিকার, নাগরিক অধিকার অনেক আগেই গ্রাস করেছে । বাকি ছিল কথা বলার স্বাধীনতা । সে অধিকারটুকুও আজ ক্ষমতাসীনদের অস্ত্রের মুখে দাঁড়িয়ে । এমন পৈশাচিক গনতন্ত্র, এমন অসভ্য স্বাধীনতার এরূপ নগ্ন ব্যবহার আমি আমার জন্মদশায় দেখেনি । ছোটকালে বাবা-মা বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়াত । এখনকার বাবা-মা’রা হয়তো সন্তানকে ঘুম পাড়াবেন ক্ষমতা আর পুলিশের ভয় দেখিয়ে । এ যুগের পরিবর্তন, না ক্ষমতার ভ্রম তা নির্ধারনে হয়তো আরও কিছুটা সময় লাগবে । কিন্তু যে সংস্কার আমাদের পূর্বাপরদের মাঝে রেখে যাচ্ছি তার ফল একদিন না একদিন পেতেই হবে । অনেক আলস্য করেও তা এড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে না ।
ক্ষমতার মতো ভয়ংকর পাপ দ্বিতীয়টি আছে কিনা সন্দেহ । কেননা ইহা এমন এক বস্তু যার স্বাদ একবার পেলে দ্বিতীয়বার তাহা ত্যাগ করিবার অভিলাস জাগে না । এই ক্ষমতা অন্ত্রে পরিপাক হউক আর না হউক ভোজনে এত বেশী আস্বাদী করে তোলে যে, বমি আর ডায়রিয়া ব্যতীত আমাদেরকে কেউ ঠেকাতে পারে না । কিন্তু সমস্যা হলো এই বমি আর ডায়রিয়া নিয়মিত হয় না । যা কিছু কদাচিৎ হয় তাতে আমাদের বিশেষ জ্ঞান হয় না । কেননা আমরা তখনও ভোজন আস্বাদ ভুলতে পারি না । কিন্তু জগতে ভূরি ভর্তি করাই যে একমাত্র কর্ম নয় একথা কে বোঝাবে । জগতে ভূরি ভর্তি করে টিকে থাকার জন্য প্রানীর অভাব নেই । আশরাফুল মাখলুকাত হয়ে আমাদেরকেও কেন ঐসকল প্রানীর মতো টিকে থাকতে হবে তা আমার পক্ষে বোঝা যেমন কঠিন, তেমনি বুঝানোও কঠিন ।
সৃষ্টিকর্তা যাহাদিগকে এইরূপ শাসনব্যবস্হায় ঠায় দিয়েছেন তাহাদিগদের জন্য নরকের আর কি আবশ্যকতা আছে কে জানে ? নরকে পুড়ব, এখানেও পুড়ি । নরকে সাপ বিচ্ছুর কামড় খাবো এখানে পুলিশের গুলি খাই । বোধকরি আজকালকার পাপ অপাপ থেকে নরকের পাপ পূন্যেরও কিছুমাত্র ক্ষমা আছে । কিন্তু এই জাগতিক নরকে তারও বালাই নেই । কার পাপে কে কখন পুড়বে, কার ক্ষমতার উওাপে কে কখন ভস্মিভূত হবে তা জানার আগেই সকলের সকল অনিষ্ট কি অনায়াসেই না সম্পাদন হবে । তা জানারও সময় হবে না অথবা জানতেও পারবো না পিছনের পেছন কথা । কেননা যাদের উওাপে ঝলসিত হবে আমার এ ক্ষুদ্র দেহ তাদেরই মায়াকান্নায় জল ঝরবে আমার চোখে । আমি সামনের অশ্ররোদন দেখবো আর মাতৃমায়ার কেচ্ছাকাহিনী নিয়ে জগত রটাবো । কিন্তু কখনও জিজ্ঞেস করবো না মা তোমার আজকের রোদন আর স্বজনহারা অশ্রুজলের মিল-অমিল কোথায় ? এ জল যদি তুমি আমার জন্যই ফেল তবে আমাকে কেন তোমার নরক কুন্ডুলী থেকে মুক্তি দেও না । কেন তোমার ক্ষমতার উওাপে আমি ঝলসিত হই ? যদি তোমার ক্ষমতার কারনেই বারবার ঝলসিত হই আমি তবে তুমি কেন ক্ষমতার লালা ছেড়ে জড়িয়ে ধরো না আমায় ? আমি না তোমার সন্তান । তোমার কাছে তোমার সন্তান বড়, না তোমার ক্ষমতা ?
আমার জ্ঞান হওয়ার অনেক দেরী । আরও দেরী আমার সাহসী হয়ে উঠার । যতদিন না আমার জ্ঞান হচ্ছে, যতদিন না আমি সাহসী হয়ে উঠছি ততদিন পর্যন্ত তুমি ফেলে যাও তোমার জল । আমি বুঝ অবুঝ হাসব, কাঁদব তোমার জলে । আর মিথ্যে ভালবাসায় জড়াবো বুকে । যেদিন জ্ঞান হবে, বুকে সাহস হবে সেদিন এক ঝাপটায় পাড়ি দেব তোমার এক নদী মিথ্যে জল ।
……………….নিঃশব্দ নাগরিক ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×