somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাধের হোমিওপ্যাথি

১৬ ই মার্চ, ২০০৯ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

---জ্বী আসেন । বসেন। বলুন আপনার কি সমস্যা।
- আমার.................................................।
-- ও। এটা কোন সমস্যাই না। আমি আপনাকে দুইটা ওষুধ দিচ্ছি। সেবন করতে থাকুন।

--এই- (কম্পাউন্ডারকে) দুই বেলার জন্য পুঁড়িয়া আর গুলি দাও।

-- ডাক্তার সাহেব। কতদিনের মধ্যে আমার প্রবলেমটা সলভ হবে ?
- কোন চিন্তা করবেন না। আগামী ৭২ ঘন্টার মধ্যে আপনার অসুখ সেড়ে যাবে। ১০০% সিউর।
-- ঠিক আছে। কত দিতে হবে ?
- বেশী না। মাত্র পঞ্চাশ (৫০) টাকা।
মনে মনে ভাবি আমার এত বড় কঠিন সমস্যা মাত্র ৫০ টাকায় ১০০% ভালো হয়ে যাবে ? কোন মহাফাপড়ে পড়লাম। উপরওয়ালাই ভালো জানেন।

- এই নিন আমার কার্ড। এখানে একটা সিরিয়াল নাম্বার আছে। যদি কোন সমস্যা হয় তবে আমাকে ফোন দিবেন।
-জ্বী। মনে মনে ধন্যবাদ জানিয়ে "ফাহিম হোমিও হল" থেকে বেড়িয়ে আসলাম।

৭৫ ঘন্টা পর।

-হ্যালো ডাক্তার সাহেব। আমি ........... সিরিয়াল নাম্বার ৯৮৬১। আমার সমস্যাটা তো সলভ হইলো না।

- জ্বী। ও তাই । ঠিক আছে আপনি একটু কি আমার চেম্বারে আসতে পারবেন ?
-জ্বী। আমি আগামী ৩০ মিনিটের মধ্যেই আসতেছি।
-------
- -আসলে যে ওষুধ টা দিয়েছি তাতেই তো সেড়ে যাওয়ার কথা। ঠিক আছে। আপনাকে একটু হাই পাওয়ারের ওষুধ দিচ্ছি। এটা সেবন করুন। এইবার অসুখ না সেড়ে যাবে কোথায়।
-- ডাক্তার সাহেব গত ওষুধেও তো আপনি একই কথা বলেছিলেন। এইবার সাড়বে তো ?
--১০০% সাড়বে। আগেরটা ছিল প্রাথমিক ডোজ। এইটা দ্বিতীয় ডোজ। এটাতে সাড়বেই।
--তা কতদিনের মধ্যে সাড়ার সম্ভাবন আছে ?
--৭২ ঘন্টার মধ্যে সেড়ে যাবে।
--যদি না সাড়ে তবে কি আরও কোন ওষুধ দিবেন?
এইবার একটু বিরক্ত হয়ে.....
-আরে ভাই আমি ডাক্তার । আমি বলছি ১০০% সাড়বে । না সাড়লে আমি রিস্ক।
---জ্বী ঠিক আছে। তা প্রাইস টা কত ?
--১১০ টাকা।

১১০ টাকা দিয়ে খয়েরি কালারের কিছ তরল সমেত মোটামোটি সাইজের একটা বোতল নিয়ে ডাক্তার চেম্বার থেকে বের হলাম।

৭০ ঘন্টা পর অসুখের কোন প্রকার উন্নতি না দেখে ফোন দিলাম।

-হ্যালো ডাক্তার সাহেব।
--জ্বী । ও....ভাই। কি খবর ?
--ডাক্তার সাহেব..... আমার কোন পরিবর্তন নাই। আগের চেয়ে এখন তো আরও খারাপ।
---ঠিক আছে আপনি একটু আমার চেম্বারে আসেন।
ডাক্তার সাহেবের চেম্বারে গিয়ে দেখি চেম্বার ফাকা। ডাক্তার নাই। কম্পাউন্ডার বাইরে বসে চা খাচ্ছে। আমাকে দেখে একটা ক্লোজআপ হাসি দিয়ে বল্ল -
ডাক্তার সাহেব একটু বাজার করতে গেছে। আপনাকে বসতে বলছে।
আমি আবার ডাক্তার এর মোবাইলে ট্রাই মারলাম। বন্ধ।
পাক্কা ৪৭ মিনিট পর ডাক্তার সাহেব তার চেম্বারে পদার্পন করলেন।
ইতিমধ্যে আরও জনা পাচেঁক রোগী লাইন দিয়ে বসে আছে।

আমাকে একটু বসতে বলে উনি অন্য রোগী দেখতে ব্যস্ত হয়ে পড়লেন।

আমার সুযোগ যখন আসলো -- তখন...

---আসলে এই ওষুধ টা তো ১০০% কাজ করার কথা। কিন্তু কেন যে হলো না বুঝতে পারছি না।
-আচ্ছ- আপনার হার্টের কোন প্রবলেম আছে ?
--না।
--ডায়বেটিকস আছে ?
--না।
--গ্যাসট্রিক আছে ?
--না।
ডাক্তার সাহেব কিঞ্চিত চিন্তিত।
--মাথা ঘুড়ায় ?
--না।
তাহলে তো ওষুধ টা কাজ করার কথা ছিল। আচ্ছ ঠিক আছে কোন চিন্তা করবেন না--আমি আপনাকে অন্য আর একটা ওষুধ দিচ্ছি- তবে এটার দামটা একটু বেশি। আর এটা আমার কাছে এই মুহুর্তে নাই। অন্য যায়গা থেকে এনে দিতে হবে।

-- ঠিক আছে। দাম কোন প্রবলেম না। অসুখ সাড়বে তো ?
--- এইটাতে সাড়বেই সাড়বে। আমার নিজেরও হয়েছিল। আমি ঐ ওষুধটাই সেবন করে সুস্থ হয়েছি।
--তাইলে আমাকে আগের দুইটা ওষুধ দিলেন কেন ? আমাকে তিন নম্বরটাই দিতেন।
---নারে ভাই । এইটা সবাইকে দেওয়া যায় না।
--কত দাম?
--৭৪০ টাকা।
--ঠিক আছে। এই নিন ৭০০ টাকা। ওষুধ টা কতক্ষন পর পাবো ?
---আপনি ১ ঘন্টা পর আসেন। আমি আনিয়ে রাখছি।
---------------------
--ডাক্তার সাহেব। এটাতে সাড়বে তো ?
--আগের ওষুধগুলো ছিলো হোমিও প্যাথির । এটা দেখেই বুঝতে পারছেন এটা এলোপ্যাথি। সো এটাতে সাড়তেই হবে।
আমাকে কাচের ছোট শিশির মধ্যে সিডাক্সিন আকারের চারটা ট্যাবলেট দিয়ে ডাক্তার সাহেব আমাকে আসতে বললেন।

---ডাক্তার সাহেব- আনুমানিক কতক্ষণের মধ্যে অসুখটা সেড়ে যাবে ?
--২৪ ঘন্টার মধ্যে।


.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

.
.
.
.
.
.
.
.
.
.
.
২৪ ঘন্টা পর হাসপাতালে ভর্তি হয়েছিলাম।








সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০০৯ দুপুর ২:৩২
৩৩টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন-উচাটন

লিখেছেন বাকপ্রবাস, ১৩ ই মে, ২০২৬ সকাল ৯:৫০


তিড়িং বিড়িং ফাল পাড়ি,
যাচ্ছে রে মন কার বাড়ি?
পুড়ছে তেলে কার হাঁড়ি,
আমি কি তার ধার ধারি!

পানে চুনে পুড়ল মুখ,
ধুকছে পরান টাপুর-টুপ;
তাই বলে কি থাকব চুপ?
উথাল সাগর দিলাম ডুব।

আর পারি না... ...বাকিটুকু পড়ুন

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

×