somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

…~*~…গোধূলীর ওপারে…~*~…

১৫ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গোধূলী আর আবীর...গাঢ় রক্তিম আভা আর সাত রঙ্গে রাঙ্গানো ঐ গগনটা, বিদায় জানাচ্ছে শেষ বিকেলটাকে..........


তমসায় এখনও পুরোপুরি আচ্ছন্ন হয়নি আলো ঝলমলে ব্যস্ত শহরটা...দিনের আলো নিভে যেতে এখনও খানিক বাকি..........


দিবা-রাত্রির এই সন্ধিক্ষণে কোন আলয়ের ছাদে, দাঁড়িয়ে ছিল এক তনুজা...পিঠময় তার এলো চুল ছড়ানো...হয়ত সেই মেয়েটি তুমিই..........



একটা একটা করে নক্ষত্র উঁকি দিচ্ছে আকাশে...তবে সন্ধ্যা তারাটা আজ মনে হয় একটু আগেই উঠেছে তাই না? তুমি তাকিয়ে ছিলে ঐ সন্ধ্যা তারার দিকে..........


"কেন ও আজ এত বেশি দূতি ছড়াচ্ছে? গোধূলী বেলাটা আর একটু থাকলে কিইবা এমন ক্ষতি? ঐ তিমিরের এতই বা কিসের তাড়া এই গোধূলী লগনকে গ্রাস করার? আমি যে গোধূলীর রঙ গায়ে মাখতে চাই...ঐ রঙ মেখে আরও একবার বিলীন হতে চাই, মিশে যেতে চাই গোধূলীর সাথে...দাওনা আমায় আর কিছুটা কাল!!!"..........


পাগল তুমি!...একেবারেই পাগল!!!...প্রতিটি সন্ধ্যায় তোমার এই আকূল আকুতি কি শুনতে পায় এই ধরা? পায় না!...দিনের
নৌকা সময়ের স্রোতে ভেসে ঠিকই ফিরে যায় আঁধারের তীরে..........


হয়ত এমনই এক সন্ধ্যায় সবাই তোমায় একলা ফেলে চলে যাবে...দূরে, বহু দূরে...শুধু আমি রয়ে যাব শাশ্বতকাল ধরে..........

আমি ছিলাম, আমি আছি, আমি থাকব...ছায়াসঙ্গী হয়ে রব প্রতিটিক্ষণ তোমার পাশে পাশে...হয়ত তোমার আর আমার দেখা হবে আরও একটিবার, ঐ গোধূলীর ওপারে!........




***বি.দ্র- বলে রাখি, লেখাটায় কোন ধরনের মাথা মুন্ডুই নেই বলা যায়। প্রায় দু'বছর আগের এরকম একটা সন্ধ্যায় লিখেছিলাম এটা।..........
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৫
৩৭টি মন্তব্য ৩৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আজ হবে দেখা নিশ্চয়ই =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫০


জম্পেশ খানা শেষে তোরা করিস চায়ের আয়োজন
আজ একত্রে কাটাবো সময় আমরা প্রিয়জন,
ধোঁয়া ওঠা চায়ের সাথে আমরা ক'জন
গল্প আড্ডা আহা সেকি মধুর গুঞ্জরন।

জেনে যাবো কেমন ছিলে, আছো কেমন তোমরা,
কেউ... ...বাকিটুকু পড়ুন

তুমি মহারাজ সাধু হলে আজ, আমি চোর হলাম বটে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:০২


আজ সকালে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন কলিমুদ্দিন দফাদার। পাশের টেবিলে কয়েকজন ব্যবসায়ী নির্বাচন নিয়ে কথা বলছিলেন। তাদের মুখে উদ্বেগ দেখে তিনি বুঝলেন, এটাই তার নিজের মনের প্রতিধ্বনি। ১২... ...বাকিটুকু পড়ুন

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

×