মূর্খ ঘুমের আড়ালে মুখ লুকিয়ে
আলতা সেই কবেই সূর্য হয়ে উঠেছে।
কালের কাস্তে আস্তে আস্তে ডুবে
হয়েছে সোনামখি সুই।
ফাল হয়ে এক ফুঁৎকারে লাগাম টেনেছে
সিকি আনা জোৎস্নার।
তবু সেই কাফের সন্ন্যাসীনীর
বেহেস্ত গেছে ভেস্তে
কদরহীন কদর্যতায়, সবকিছুই আজ নমোস্তে।
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


