somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আম্লীগের উচিৎ হবে তত্ত্বাবধায়ক সরকার মেনে নেওয়া

১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পর পর পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন হয়েছে গেল এক মাসের ভেতরে। রাজনীতির কূটচালে সেই নির্বাচনগুলো পরিণত হয়েছিল অনেকটা জাতীয় রাজনীতির আসরে। স্থানীয় সরকার নির্বাচন হলেও নির্বাচনে দেশের গেল সাড়ে চার বছরের সরকারের কাজের একটা জনমত যাচাই হয়েছে বলা যায়।

নির্বাচনে আম্লিগ জিতে নাই, কেননা তাদের সরকারের পারফরমেনস খুব আশাপ্রদ ছিল না। ২০০৮ সালের শেষে নির্বাচনে আম্লিগ যে ভাবে পরিবর্তনের কথা বলে ভোটারদের আকর্ষণ করেছিল, সেই স্বপ্নকে তারাই নিপুণতার সাথে ভেঙ্গে দিয়েছে অল্পদিনের ভেতরে। আসলে নির্বাচন মানেই তো পরিবর্তন এবং জনগণের স্বপ্ন দেখার নতুন মেয়াদের শুরু।

শেয়ার বাজার দিয়ে সরকারের ব্যাড পারফরমেনসের শুরু। মানতেই হবে প্রযুক্তির অগ্রপতির সাথে সাথে ঢাকা এবং চট্টগ্রামের বাইরে থেকেও শেয়ার মার্কেটের সাথে সংযুক্ত থাকা যায়। ফলে মানুষ বিদ্যুৎ বিভ্রাটের চরমে থাকলেও শেয়ার বাজারে টুকটাক খেলেছে। কেউ কেউ লাভ করেছেন, কেউ কেউ হেরেছেন। কিন্তু এই মিডিয়াম সাইজের বাজার স্ফীত হয়ে ধড়াস করে পরার আগে সরকারের অর্থমন্ত্রী বাজার নিয়ে কিন্তু তেমন ভাবিত হন নাই। বাজার নিয়ন্ত্রন যদিও কোন অথরিটি দিয়ে করানো হয়, কিন্তু আমাদের এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় বাজারের উপরে অর্থমন্ত্রীর শ্যেন দৃষ্টি থাকাটা আবশ্যক ছিল, উনি পারেন নাই তা করতে।

যা হোক, বাজার পড়ার পরে সরকার বাজারের কারসাজির পেছনে কারা তা বের করার জন্য একটা তদন্ত কমিটি করলেন। তাতে সুফি সরবেশ গোছের অনেকেরই চেহারা ভেসে উঠল। কিন্তু সরকার তাদের গায়ে হাত তো তুললেনই না, তাদের সরকারি পাংখা দিয়ে আরো বাতাস করা হল।

সেই সাথে আবুল মন্ত্রীর পদ্মা ব্রিজ খেয়ে ফেলাটা সারা দুনিয়া জুড়ে আলোচনায় আসলেও প্রধানমন্ত্রী উনাকে দেশপ্রেমিক বলে অবিহিত করলেন। প্রমাণিত চোর যদি দেশপ্রেমিক হয়ে যায়, সেই দেশে আসলে বিচার চাওয়াটাই হয়ে যায় একটা তামাশা। ঠিক সেই তামাশা দেখানোয় নামলেন আইনমন্ত্রী। যুদ্ধাপরাধ ট্রাইবুনালের নামে যা বানানো হল, তা একটা মশকরা বৈ কিছুই ছিল না। মফস্বলের কয়েকটা ঘষা উকিলকে এনে নিয়োগ দেওয়া হল। তারা কেস সাজাতেও অক্ষম। বিচারকরা বার বার কেস ফাইল ফেরত দিয়েছেন, খোদ আম্লীগের নেতারা অনেক সমালোচনা করেছেন এইসব উকিলদের। তখনই বোঝা যাচ্ছিল এইটা জামাতের সাথে আম্লিগের একটা টম-এন্ড-জেরি খেলা। তারপরেও অসহায় মানুষ ধৈর্য্য ধরে অপেক্ষা করেছে যে আম্লিগ ঠিক ঠাক মত বিচারটা করে ইতিহাসের একটা দায় মেটাক।

বিস্তারিত বলা এখন ধৈর্য্যচ্যূতি ঘটাবে। তবে মনে রাখা দরকার, প্রতিদিন ছিল বিভিন্ন ধরনের সব গোল-পাকানো ঘটনা। সাগর-রুনীকে খুন করে খুনী (কথিত আছে যে সে এটিএন বাঙলার মালিকের ভাই) খোদ সরকার প্রধানের ছত্রছায়ায় দেশ থেকে বেরিয়ে গেল। মামলা সমাধান হবার যে ৪৮ ঘন্টার ঘোষনা ছিল, তা এখনও বজায় আছে মনে হয়। কিন্তু কেউই ধরা পড়ল না। চার হাজার কোটি টাকা ব্যাংক থেকে সরানো হল, মাল মন্ত্রি বললেন, এতো কিছুই না।

খুন খারাবির কথা না বলাই ভাল। বলতে গেলে ঠগ বাছতে গাঁ উজাড় হয়ে যাবে। একই কথা প্রযোজ্য সুশাসন, বাণিজ্য, ব্যবসা, যোগাযোগ, টেলিযোগাযোগ, যুব শক্তির প্রতি সরকারের মনোভাব -- কোনটা বাদ দেওয়া যাবে বলুন?

২০০৯ থেকে রাজনীতির মাঠে কোন মতে টিকে থাকা বিম্পির, ইলেকশানে জেতা তো দূরের কথা, অংশগ্রহণ করাটাই যেন অসম্ভব হয়ে পড়ছিল। তবে বিএনপি নেত্রীকে ধন্যবাদ দিতে হয়। উনি সহিংস আন্দোলনের ভেতরে না যেয়ে সামান্য চাপের মুখে রেখেছেন সরকারকে। শেষ মুহুর্তে এসে সিটি করপরেশনের নির্বাচনে অংশ নিয়ে সরকার বিরোধী ভোট পুরাটাই নিজেদের ভোট বাক্সে পুরে নিলেন। এখন সরকার চ্যালেঞ্জের মুখে পড়েছে। পরিস্কার বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচনে কেমন ফল হতে যাচ্ছে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের এই মনোভাব এবং ধারাকে আমরা স্বাগত জানাই।

এই মূহুর্তে তত্ত্বাবধায়ক সরকার মেনে নিলে আম্লীগের আপাত পরাজয় হলেও শেষ বিচারে আম্লীগ এবং সর্ববিচারে হাসিনাই জিতবে। একটু হিসাব করলেই দেখা যাচ্ছে যে আগামী নির্বাচন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে [ বর্তমান সংবিধান অনুযায়ী ] নির্বাচন করলেও আম্লিগ হারবে। তাতে দলের ভেতরে এবং সারা দেশেই উনার নের্তৃত্বের প্রতি অনাস্থা জাগবে। দলের ভেতরে ছোটখাটো ক্যু হতে পারে এবং উনি ক্ষমতাবলয় থেকে দূরে ছিটকে পড়তে পারেন। অন্য দিকে খালেদা জিয়া ক্ষমতায় আসলেই যে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ফিরিয়ে আনবেন, তা আমি মনে করি না।

তবে তত্ত্বাবধায়ক সরকার যদি ফেরত না আনা হয় কোনভাবে, তা হলে, ইনশাল্লাহ আগামী ২০০১৬ সাল থেকে আম্লিগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য আন্দোলনে যাবে।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×