somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ বেদনা-২

২৪ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“ইলোরা আমার নাম।”

“ও আচ্ছা তুমি সেই- আমি দু:খিত, তোমাকে অনেক দূ:খ দিয়েছি। তবে ইচ্ছে করে দেইনি। তখন আমরা এত কিছু বুঝতাম না। আসলে সেটা বয়সের দোষ ছিল। তুমি ক্যাট্সআই এর কথা বল্লে কেন, এর পরেও তো এক রেস্টরায় এ তোমার সাথে দেখা হয়।” -অভ্র বলে।
“তাহলে তুমি আমাকে চিনলে।”
“কতদিন পর দেখা হল, পৃথিবী কত ছোট। এভাবে আমাদের অাবার ভিন দেশে দেখা হবে ভাবতেই পারিনি....।”

আবল তাবল কি বলছে। আমার মাথায় কিছুই ঢুকছে না আমার মাথায় এখন একটাই প্রশ্ন ও আমার সাথে এমন করল কেন। একবার মনে হচ্ছে জিজ্ঞেস করি একবার মনে হচ্ছে না করি। আমি বলি,
“বত্রিশ বছর পর দেখা হল।”

এরপরের প্রশ্নটা স্পষ্ট শুনলাম। প্রশ্নটা শুনে মনে মনে হাসছি, আমার ছেলেমেয়ে কয়েটা আমার বর কই...

“তোমাকে নিয়ে লেখা সব গান, কবিতা আমি এখনো গুছিয়ে রেখেছি। তোমার প্রতিটি কথা আমার মনে আছে।”-অামি বলি।
“কি পাগলামিটা তখন করেছি। এখন তুমি একজনের ঘরের বউ, আমার এক ছেলে এক মেয়ে।”
“এটাকে যদি তুমি পাগলামি বল তাহলে আমি পাগলামি করেছি। কারণ আমি এখনো বিয়ে করিনি।”

অভ্র বিশ্রি ভাবে হাসছে। শুনতে ভাল লাগছেনা। কিছুই করতে পারছিনা কারণ ওর উপর আমার কোন অধিকার নেই। অভ্র হাসতে হাসতে বলে ওর সাথে শেষ দেখাতে নাকি বলেছিলাম- আমি বিবাহিত।
আমি বলি,
“মিথ্যে বলেছিলাম, জানাতে চাচ্ছিলাম- ভালো আছি তোমাকে ছাড়া। একটু কষ্ট দিতে চাচ্ছিলাম। কিন্তু তুমি কষ্ট পেলেনা।”
হাসিটা থামিয়ে অভ্র বলে- “কারণ তখন আমার পাশে অন্য কেও ছিল। তাই তোমাকে ভুলতে বাধ্য হয়েছিলাম।”

আমি অনেক কষ্ট পেলাম ওর এই কথা শুনে। প্রকাশ করতে পারছিনা। এই সব কথা শুনার আগে আমি মরে গেলাম না কেন? হোক না আমি পাগল, হোক না এটা একতরফা ভালোবাসা তাও আমি অভ্রকে ভালোবাসি। সামনে বসা এই লোকটি অভ্র না তারপরও তার কাছে বারে বারে জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে, কেন সে আমার সাথে এমন করল। আমি বলি,

“কি সুন্দর করে তুমি এই কথাগুলো বলছ। ইচ্ছা ছিল যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করব। কারণ সে আমাকে বলেছিল সে আমাকে ছাড়া আর কেওকে বিয়ে করবেনা। আমি ভেবেছিলাম সে সত্যি বলেছিলো। আমি তাকে অনেক ভালোবাসতাম, এখনও বাসি।”
শেষ বেদনা১
শেষ বেদনা৩

সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×