somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেষ বেদনা-৩

২৪ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“তাহলে তুমি ভুল করেছো। যখন জানলে তোমাকে ছাড়া ভালো আছি, তারপরেও এমন কেন করলে- বুঝলামনা।”
“কারণ একেই ভালোবাসা বলে। আর বিয়ে না করেও তো আমি ভাল আছি। একটা প্রশ্নের উত্তর দিবে, তুমি আমার সাথে এমন করলে কেন?”

অভ্র বলে, “সত্যি বলতে ওই সময় আমি দেখতে তেমন ভালো ছিলাম না, তাই আমি এত সুন্দর খোজার চেষ্টা করিনি। আমি সাধারণ একটা মেয়ে খুজছিলাম জীবনসঙ্গি হিসেবে। আমি তোমার সাথে মোবাইলে কথা বলে প্রপোজ করেছিলাম, এটা আমার প্রথম ভুল ছিল। আর দ্বিতীয় ভুল ছিল তোমাকে না দেখেই ছয় মাস প্রেমটি চালিয়ে যাই। আমি তোমাকে সাধারণ ভেবেছিলাম। কিন্তু তোমাকে দেখার পর আমার সব কল্পনায় কালির ছিটা পড়লো। তুমি মোটা, আমার চেয়েও দেখতে কালো। আজও দেখ তোমার চেয়ে আমি দেখতে কত সুন্দর। আমি তাই ওইরকমটি করতে বাধ্য হয়েছিলাম। দু:.....”

আমি চুপ করে সব শুনে গেলাম। এখন অনুভব করছি, এতক্ষন আমার চোখে জল ছিল না কিন্তু এখন তা উপস্থিত। সে কখন উঠে চলে গেল টের পেলাম না। আমার জীবনটা কি গল্পের কাহিনী। আমার সাথেই এমন হল। খুব ভালো বলেছো আমি দেখতে সুন্দর না তাই আমাকে আর ভালোবাসলেনা। আজ পৃথিবীর সবাইকে বলতে হচ্ছে করছে- সবই ভুল। ভালোবাসা বলে এই পৃথিবীতে কিছু নেই। আসলে আমার আগেই বোঝা উচিত ছিল। আমি দেখতে সুন্দর না তাই আমার ভালবাসার অধিকার নেই। আমি দেশ ছেড়ে পালিয়ে এসেছি বিয়ে না করার ভয়ে, কার জন্যে, শুধু তোমার জন্যে অভ্র- শুধু তোমার উপরে বিশ্বাস করে, তোমাকে ঠকাবো না বলে আমি তোমার অপেক্ষায় ছিলাম। বাবা তো আমার বিয়ে দিয়েই দিচ্ছিল। পাত্র নিজে আমাকে পছন্দ করেছিল। পাত্রের সাথে কথাও হয়েছিল। মিলন বলেছিল, ভালবাসার জন্য বাহ্যিক সুন্দযর্কে প্রাধান্য দেওয়া ঠিক না। ভালবাসার বিচার মন থেকে করতে হয়। আমি তাকে বলেছিলাম- আমাকে ক্ষমা করুন। মিলন আমি তোমার কাছে ক্ষমা চাই। তোমার মত মানুষ এই পৃথিবীতে আছে বলে এখনোও ভালোবাসা আছে। আমি কখনোও ভাবিনি অভ্র এমন করবে। যা করেছে ভালো করেছো। আমাকে পেলেও তার কি লাভ ছিল। আমি আর কিছুদিনের মেহমান এই পৃথিবীতে। তুমি জানোনা যে আমি হৃদরোগে ভুগছি। আমি বুঝিনা এতকিছু হওয়ার পরও কেন আমার বলতে ইচ্ছে করছে, অভ্র আমি তোমাকে ভালোবাসি। ভালোবেসে যেতে চাই। তুমি সবসময় ভাল থাক এই আমার প্রার্থনা আল্লাহর কাছে। হঠাৎ জানি আমার কি হল। আমার চারিপাশে অনেক মানুষ। চারিদিকে অন্ধকার দেখছি। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে...


~~~~~~শেষ বেদনা~~~~~~
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ সশস্ত্র বাহিনী দিবস।

লিখেছেন নাহল তরকারি, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৫




আজ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি আমার কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং অনেক স্মৃতি, আবেগ, শ্রদ্ধা আর একটি অপূর্ণ স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।

আমার পরিবারের অনেকেই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

নাহিদের প্রশ্নফাঁস, দীপু মনির অটোপাস, আমাদের দীর্ঘশ্বাস

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৯


বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×