somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলৌকিক চশমা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চশমা নেবেন চশমা,
অনেক রকম চশমা আছে
বাহারী নামের হাল ফ্যাশানের চশমা,
হান্ডেট পার্সেন্ট জেনিউইন
ঝকঝকা নিট এন্ড ক্লিন
সাদা কালো অনেক দেখেছেন এবার দেখুন রঙ্গিন |

কি বললেন, চোখে সমস্যা নেই?
আপনি তো স্যার ভুরু কুঁচকে তাকাচ্ছেন নিশ্চয় দর্শন ইন্দ্রিয়ে আছে ঘাপলা|
নিন না স্যার একদম শায়েস্তাখানী দাম,
আপনার জন্য বিশেষ ছাড়
কাউকে বলবেন না,এটা কিন্তু গোপন আতাত|

কি বললেন আমার বকবকানিতে ধরেছে মাথা ?
ঠিক,তখন ই বলেছিলাম চোখে সমস্যা
দেখলেন তো এটুকুতেই ব্যথা !
এখনি বেছে নিন
আমাদের স্টক থেকে লাল নীল গোলাপী বাহারী ফ্যাশানেবল যে কোন নকশাদার চশমা
সবাই নিচ্ছে আপনি ও নিন,স্বপ্ন দেখুন রঙ্গিন |

কি, ট্রান্সপারেন্ট?
না স্যার ওটা নেই সব ই রঙ্গিন,
সব ক'টি তেই জিরো পাওয়ার
তবে লেন্সে জুড়ে দিয়েছি বিশেষ
মডিফিকেশান হ্মমতা,
পরতে পারবে শিশু থেকে বৃদ্ধা
মোটমুটি পুরো আমজনতা,
বলতে পারেন একে বারে আলৌকিক চশমা হা হা হা

কি ঈশ্বরের সাথে তুলনা ?
ছি ছি ছি বলছেন কি! কোথায় আলকাতরা আর কোথায় জুতার তলা
লজ্জা পেলাম,
যান আপনার জন্য একদম ফ্রী
ইউথ লাইফ টাইম গ্যারান্টি,
ফ্রী সার্ভিসিং

এক মুখে দুই কথা ?!
না না না স্যার, দুই কথা নয়
ওয়ারেন্টি ও নয়,
গ্যারান্টি গ্যারান্টি
নিন না একটা চশমা |

লাগবেনা ! একি বলছেন,এ যুগে কেও চশমা ছাড়া চলে নাকি !
চারদিকে আল্ট্রা ভায়োলেট রে এর
ছড়াছড়ি যেকোন সময় চোখ গলে করোটিতে ঢুকে যাবে সরাসরি,
ওটা দেবেন তখন শুনি কি করে ফাঁকি ?

আরে বলেন কি !
আমার কেন মাথা ব্যথা, আপনার সমস্যা এটা !
হাসালেন স্যার....,
আমরা সচেতন, পাবলিক-প্রাইভেট
পার্টনারশিপে হাতে নিয়েছি জনসেবার এই মহান উদ্যোগ;
কসম এক পয়সা ও লাভ নেই
বলতে পারেন নিছক দায়িত্ববোধ
মূল মন্ত্র অন্ধকে আলোতে আনা |

কি, আপনি অন্ধ নন ?
ঠিক ঠিক আলবত ঠিক
তবে স্যার বলাতো যায় না হয়েও তো যেতে পারেন যে কোন দিন |
রিক্স নিয়ে লাভ কি,নিন স্যার নিন
সময় থাকতে নিন
লাল নীল আসমানী অনেক রঙ্গের চশমা
লাইফ ইজ কালারফুল, তবে এখন হলুদ বিকোচ্ছে খুব |

কি, বিরক্ত করছি ?
ঠিক আছে স্যার, চশমা যখন নিবেন ই না এই নিন একটা ললিপপ মুখে দিন
সুইট এন্ড টেস্টি
এটাও শায়েস্তাখানী দামে তবে আপনার জন্য শূণ্য পার্সেন্ট ভ্যাট সহ একদম ফ্রী |
বোঝেন ই তো আমরা নিঃস্বার্থ সমাজসেবক
পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে কাঁধে তুলে নিয়েছি জনসেবার এ মহান উদ্যোগ |
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×