আমি বড় দুঃখে আছি দুঃখে আছি দুঃখে আছি
এটাই বড় আমার কাছে,
আমার সব কবিতা পালিয়ে গেছে
প্রিয় মানুষ হারিয়ে গেছে,
দাবার চাল উলটে দিয়ে নিঠুর খেলায় সে মেতেছে,
এখন আমার চিন্তারা সব জড়োসড়ো
চন্দ্রবিন্দু বিসর্গ..|
আমি বড় দুঃখে আছি দুঃখে আছি দুঃখে আছি
ফোন টা তুমি একটু ধরো,
পারলে একটি কথায় জবাব দিয়ো
এরপর নাহয় বিদায় বলে রেখেই দিয়ো,
দোরে অসময় ভিক্ষুক এলেও তো বলে মাফ করো, শাপ নয় ক্ষমা দিয়ো,
আমি নাহয় ক্ষমা দিয়ে শূণ্য হাতেই ফিরে যাবো
অমঙ্গল টুকু সাথে নিয়েই তোমার থেকে হারিয়ে যাবো,
তারপর না হয় দেখা হলেও চোখ সরিয়ে এড়িয়ে যেয়ো
স্মৃতির দুপুর পেরিয়ে যেয়ো,
তোমার দেওয়া দুঃখ ভুলে আমিও সেদিন
নিজের কোন দুঃখ ছোঁব |

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



