মানুষ নতুন সেল ফোন কিনে রিংটোন বদলায়
কারণে আকারনে বদলায়
ডাউনলোড করে ওয়াল পেপার থিম,
কেউ কেউ অতি যত্নে কভার কিনে আনে
কিছুদিন পর সেটা শুধু ই ব্যবহার্য পণ্য অতি ব্যবহার মলিন,
তুমি আমার হবার পর হয়তো এমন ই হবে
আগ্রহ হারাবো প্রতি মুহূর্তে
দু তিন টা করে প্রতিশ্রুতি ভাংবো
অধিকার পেয়ে ভুলে যাব প্রেম;
জানো ই তো অধিকারের পর দাবী আসে,
অরণ্য দখল পেলে বিলিন হয়
ভূমি গ্রাসী হয়ে উঠে মানুষ
লাঙলের ফলায় ছিন্ন ভিন্ন করে ধরিত্রির বুক
মেতে উঠে নিজস্ব ফসলের আবাদে,
অধিকার পেলে মানুষ মানুষ থাকে না
এসব আগে থেকে জেনে রাখা ভাল;
অধিকার পেলে মানুষ পাশ থেকে সামনে এসে দাঁড়ায়,
কেউ অধিকার নিয়ে কেউ বা অবিকৃত প্রেমে।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



