পাহাড় ওষ্ঠ বাড়িয়েই ছিল আকাশ কে চুম্বনের জন্য,
ঘাসেরা শিশির জন্য,
পুকুরের দক্ষিণ ধারের আম গাছ টা পর্যন্ত
এগিয়ে দিয়েছিল জলের দিকে চুম্বন প্রত্যাশী বাহু,
জলে ছায়ার চুম্বন রেখে এগিয়ে যায় যেমন নৌকার গুলই বৈঠায় শব্দ তুলে
স্কুল পড়ুয়া ছাত্র টি তেমনি ফিরে এলো কাঁধে মেয়েটির ওষ্ঠের চিহ্ন নিয়ে,
পাশের ফ্লাটের অসামাজিক ব্যাংকার টি পর্যন্ত ফিরে এলো অফিস থেকে নিয়ে একরাশ চুম্বন,
সিনেমায় আলো আঁধারিতে যুবকটি ঘেঁটে গেল মেয়েটির ঠোঁট;
পার মাতাল লোকটি ল্যাম্পপোস্টের আলোতেই পতিতাকে চুম্বন করলো-
কোন প্রতিরোধ এলো না,
কেউ কিছু বললো না যেন এটা খুব স্বাভাবিক একটা দৃশ্য।
অথচ যখন আমি ওষ্ঠ বাড়ালাম
কোন ওষ্ঠ এলো না,
আমি যে বিকেল কে বেছে নিয়েছিলাম একটি চুম্বনের জন্য
সে ও অন্ধকার কে চুম্বন করে সূর্যটা পকেটে পুরে চলে গেছে সন্ধ্যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




