কবিতার খড়কুটোয় ভরে আছে দু হাত,
কোন কবিতা নেই।
কবি কে শিল্পী হতে হয়
আনন্দ ও কষ্ট কে বুনে যেতে হয় শব্দের সোনামুখী সুঁচে,
ইতিহাস লিখে যেতে হয় অালৌকিক ভাষায়,
লিখে যেতে হয় প্রেম আর বিদ্রোহের কথা ছন্দ ও রূপকে,
তারপর এক একটা কবিতাকে ধরে বেড়ে উঠে প্রেম
ফুল ফোঁটায় কষ্টেরা,
শিল্পের আদিমতম উত্স কবির দু হাতের দশ টি আঙুল,
অথচ এ দু হাত ভরে আছে নীড় ভাঙ্গা পাপ
বিদায়ী বসন্তের পাখিদের পালক !
হাতে রক্ত আর পালক মেখে কবিতা হয় না,
এ হাত কোন শিল্পীর নয়
এ হাত জানে না বুনন।
কবিতার খড়কুটোয় ভরে আছে দু হাত,
কোন কবিতা নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




