একদিন ভালবাসা শিয়রে এসেছিলো বিছানার পাশে,
আমরা তাকে টেনে বিছানায় তুলে নিলাম
আর সে মরে গেল দু'টি চোখ বুজে,
আমরা তাকে কবরে পাঠাতে গেলাম,
গেল না সে,
বুক ছুঁয়ে লতার মতো গা বেয়ে উঠে গেল ছাদের বিমর্ষ কিনারে,
ছড়িয়ে পড়লো তরল পারার মত
চার দেওয়াল মেঝে থেকে ছাদে,
আমাদের পোশাক আসবাব বাসন
জমানো উপন্যাস গানের সংগ্রহে
লুকানো অশ্রু আর দীর্ঘশ্বাসে,
সেই থেকে দুঃখের সাথে সখ্য,
ফুরানো প্রেমের শব কাঁধে চলা,
ভালবাসা মরে গেছে বেঁচে আছে অভিনয় প্রণয়ের মতো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


