কিছু কিছু অপেক্ষায় কোন শেষ থাকে না
অপেক্ষার দীর্ঘ প্রহরে কখনো কখনো আকাশ দখল করে নেয় হতাশা র কালো মেঘ
কখনো বা ফুরিয়ে আসে জীবন;
কিছু কিছু অপেক্ষা থাকে অর্থহীন
যাকে কোন ভাবে সংজ্ঞায়ীত করা যায় না
অথচ অপেক্ষা ছাড়া জীবনও তাই,
কিছু অপেক্ষা থেকে যাওয়া ভাল।
যে প্রতিকূল সময়ে আছে
তার অপেক্ষা থাকে সুদিনের,
যে যুবক কখনো সঙ্কোচ কাঁটিয়ে মেয়েটিকে বলতে পারেনি তার সব কথা
যাকে প্রেম কখনো ছোঁয়নি
তার অপেক্ষা থাকে একদিন প্রেম তাকে ছোঁবে
একদিন সখ্য হবে মেঘ আর পাহাড়ের;
আমরা প্রখর গ্রীষ্মে বৃষ্টির অপেক্ষায় থাকি,
বৃষ্টির পর অপেক্ষায় থাকি রোদ্দুরের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


