#প্রলয়ের দেবতা
একরাশ সৃষ্টির পর ঈশ্বর ও সৃষ্টি ভুলে গেছেন,
তার এখন সবই ভুল মনে হয়।
#ভুল
ঈশ্বরের রাজ্যে দুধের শিশু ও অনাহারে মরে
ঈশ্বরের অপরাধ লেখা হয় না,
লেখা হয় মানুষের ঘরে।
#বিভ্রান্তি
যে ধর্মের কাছে মানুষের চির পরমতসহিষ্ণুতার দাবী
সেখানেই মানুষের প্রথম ভুল।
যেখানে সকল ধর্ম ই অন্যধর্মকে অধর্ম আখ্যা দিয়েছে।
#অবিচার
ঈশ্বর পুত্র হত্যার অপরাধে মানুষকে মরতে হয়নি।
অথচ বিলুপ্ত হয়েছে ডাইনোসর!
#অজ্ঞতা
যে দুর্বোধ্যতা দিয়ে ঘিরে আছো
যে প্রান্তহীন রহস্য জালে,
যেখানে বোধেরা অসহায়,
সেখানে আমার সকল ক্ষোভ ক্ষমা হোক, ক্ষমা হোক সকল অজ্ঞতা।
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



