somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ-কবিতার স্তুপ থেকে-১৫

২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
চারপাশে এখন শুধু দালান উঠছে
আর বন্ধ হয়ে যাচ্ছে আমাদের এক একটা জানালা,
হারিয়ে যাচ্ছে প্রিয় মুখ,
রোদ,বৃষ্টি,চিরচেনা শহর,
অদৃশ্য শীতে ঝরে যাচ্ছে সবুজ।

তবু এইরাতে জানলার ওপাশে কোন বার্জার ওয়েদার কোর্টেড সুউচ্চ বড়ি নেই
ওখানে একটা বিশাল শিলকড়ই এর গাছ
আর তার ওপাশে রেখেছি পুকুরের পানিতে প্রায় তলিয়ে যাওয়া একটা জলামাঠ….
আপাতত শহরের ইতিহাস বদলে দিচ্ছি দু যুগ
আমার জানালা পাশে ফিরে আসছে কদমের সুবাস....!



২।
ধূসর পেঁচার ডানা মেলে আছে আষাঢ়ের মেঘ,
চারকূল একাকার, অবিরাম
ছায়াবৃত্ত এঁকে কোন দূর দূরতম দেশ থেকে ভেসে আসে অকাল সন্ধ্যা,
অস্তাচলে যায় অবেলায় দিন,
নির্জন ছায়াঘন আঁধারে
প্রেম, বিরহ, বিষণ্ণতা, অথবা কোনটি ই নয়
কোন এক সুদূর অতীত, কিংবা পরিণতির সাথে হয়ে যায় দৃষ্টি বিনিময়!



৩।
দূরন্ত স্রোত কেটে জেগে ওঠে গর্বিত চর
তবুও স্বপ্নের কাছে বিশাল সমুদ্র শুন্যতা নিয়ে
বিরান বালুচর দাঁড়িয়ে লাঙলের ফলার বিদ্ধ হবে বলে
সোনারং যৌবন ই সব নয় কিছুটা সবুজ হওয়া চাই
চাই বুকের নরম গভীরে শিকড়ের বিস্তার,
লেপাপোছা উঠোন, কাঁকনের বিচিত্র আওয়াজ, পাখিদের কলরব,
একটা যাদুমন্ত্র ঘর!



৪।
বাক্যগুলো স্বাধীন। বাক্য পেলে যে কেউ গল্পকথক হতে পারে।
কেউ পরাশ্রয়ী -বাক্যের গা বেঁয়ে ওঠে,
কেউ কেউ নজরুলের মত দাঁড়িয়ে যায় কাষ্ঠল গাছেদের মত,
কারো তো গল্প দূর্বা ঘাষের থেকেও ছোট দু চার টা বাক্য নিয়ে,
এমনোতো হয়- পরগাছা স্বভাব একবাক্যে ই গল্পশেষ!
আবার কেউ অসংখ্য বাক্যে শরৎ এর কাশফুলে একটা পুরো যমুনার চর!
বাক্য হলে গল্প কথক হতে সময় লাগে নাকি?
তুমি শুধু গল্পকথক হতে চাও!
আগে বাক্য গড় দেখি,
দেখি কেমন শব্দ সাজাও-
কেমন তুমি গল্পহয়ে ওঠো।



৫।
প্রগাঢ় স্থির ও নিঃশব্দ একটা রাত,
চারদিকে অন্ধকারের রাজত্ব অথচ যেন শান্তি নেই!
জমাট বাঁধা একটা অস্থিরতা লুকিয়ে আছে শহরের পথে পথে।
গভীর রাতে গান গেতে গেতে ঘরে ফেরা
সেইসব মানুষের দেখা পাওয়া যায় না এ শহরে অনেক দিন!



৬।
অরণ্যে যেতে পারি -গাছেদের রাজ্যে
সেখানে নীরবতা খুব হলে আমিও মূক হতে জানি,
তবু মানুষের দিকে নয়…

মানুষের ভীরেও মানুষ ভীষণ একা,
তার দুঃখগুলো একা,
তার সুখগুলোও জলে মাথা তোলা বিচ্ছিন্ন দ্বীপের মত,
তার ক্ষত আর সুখ দুঃখের জীবন মানচিত্র
নিয়ে গড়ে উঠে এক একটা একান্ত গোপন সিন্দুক
একটা নিষিদ্ধ মহাদেশ
যেখানে প্রবেশাধিকার তার শুধু একার।



৭।
যে যেতে চাচ্ছে তাকে যেতে দাও,
জোর করলে বলবে দারোগা স্বভাব
ঘর কে ভাববে গারদ,
সোহাগ যে দিতে চাও- আগে দেখো সে কি খুঁজছে তাকে?
আগে চোখ খোল, হাত বাড়াও পরে,
মনের ভেতর প্রতারক অন্ধত্ব লুকিয়ে থাকে।



৮।
"আমি" হারিয়েগেছি অনেকগুলো মুখোশে
এখন কি আর খুঁজে পাওয়া যাবে?
আমি কি চিনতে পারবো তাকে(আমাকে) মুখোশের জঞ্জালে?
সে কি রুগ্ন কোন মানুষ? শিশুর মত ভীত?
মুখোশের আঁড়ালে প্রচ্ছন্ন কেউ?
নাকি সে বিস্তৃত কোন ছায়া
অপরাহ্নের মত দীর্ঘ, অবয়বহীন,
হঠাৎ ই মুখোশ ভেঙে ক্ষণিকের জন্য উন্মোচিত!



৯।
আমি আবার ফিরে আসবো
আমাকে নিয়েই,
যদিও তুমি ঠিক হাজার টা পরিবর্তন খুঁজে পাবে,
আমিও দেখবো তুমিও তুমি নেই
তোমার মত কেউ তুমি হয়ে আছে!
যদিও আমরা অভিযোগ করবো এ নিয়ে একে অপরকে
আসলে আমরা নয় আমাদের মত কেউ ততক্ষণে আমাদের প্রতিস্থাপন করে ফেলেছে গোপনে!



১০।
একবার মৃদু স্বরে নরম রোদের মত তোমার জানালায়
ডাকতে চাই প্রিয়তমা সম্বোধনে,
ব্যর্থ হয় বসন্তের আয়োজন, ব্যর্থ হয় যৌবন,
ব্যর্থ সব সময় -সমস্ত জীবন,
যদি শরীরী ভাষায় হারিয়ে যায় অনুভূতি যত
হারিয়ে যায় স্পর্শ ভিক্ষা চেয়ে অপেক্ষারত হাত
মনের ওমে আলো হয়ে থাকা তীব্র শীতল মরুসম দীর্ঘ প্রহর..



১১।
আমার একটা শহর ছিল,
একটা নদীও ছিল নিজের, নিজের একটা চিলেকোঠা ঘর,
একটা দু'টো ছাদের পায়রা
জানালা দিয়ে শহর সীমায় বন,
এখন কিছুই নেই
চোখের সামনে থেকে তারা সব
ভালোবেসে আপন হয়েছে চোখের ভেতর।



১২।
এ অকারণ ভালোবাসা- অকারণে,
অকারণ উথালপাথাল ঢেউ তুফান হাওয়া
তুমুল ঝড়ে বৈঠা বাওয়া,
এ ভীষণ অনিষ্ট আমার, ভয়াল ধ্বংস অতিক্রম,
অকারণে তোমার দিকে,
তোমার দিকে দুপুর চিড়ে দৌড়ে যাওয়া..
জ্যৈষ্ঠ দিনের আকাশ জানে এর কোন মানে?
জানে নাকি ঐ নক্ষত্রমালা?
দ্বীপান্তরী অচীন পাখি, অকারণের কারণ হওয়া?...
এ ভীষণ অনিষ্ট আমার, ভয়াল ধ্বংস অতিক্রম,
তবুও অকারণে তোমার দিকে,
তোমার দিকে.....





সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৭ রাত ১০:৩০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×