somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এন ইসলাম রনি
পুরো নাম মুহাম্মদ নাসিরুল ইসলাম রনি, জন্ম- যশোর, পৈত্রিক নিবাস- ঝিনাইদহ। পড়ালেখা করছি বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ। ঠিকানা- https://www.facebook.com/nasirul.rony

আত্মকথন

২৯ শে মে, ২০২০ বিকাল ৪:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
ঝুলবারান্দায় ঝুলে আছে রাত
একটা ক্ষয়িষ্ণু চাঁদ অবসন্ন জ্যোৎস্নায়,
অভিশপ্ত মৃত নষ্ট নগরে
আত্মকথনে মেতেছে সময়।


২।
পতনের ভেতর থেকে পড়ে গেছি আর এক পতনে।
এবং তার ভেতর থেকে আরো একটা.. এভাবে কয়েক সহস্র..!
চোখ বন্ধ করো -
হাতের তালু বন্দি মিছে ভর শূন্যতার সুখ!


৩।
পুড়ে ছাই হয়ে গেছে স্বপ্নের দু'টি পাখা
যদিও টেবিলে কিছু অক্ষত পালক এখনো পড়ে আছে
জানালায় রোদ
পালক রা চিৎকার করছে গারদ, গারদ, গারদ মুক্ত করো..
আমার পিঠ বেয়ে দু হাতে নেমে আসছে রোদচকচকে পালকের ডানা!


৪।
আয়নায় যে প্রতিচ্ছবি সেটা যে আমার তার সত্যতা কি?
ভাবলে অবাক লাগে, যে আমি নিজেকে পর্যন্ত বিশ্বাস করি না
সে বিশ্বাস রেখেছে ভঙ্গুর কাঁচের আয়নায়!


৫।
এমন দুপুরে ছাদে চুল শুকাচ্ছে মেয়ে
আর তুমি তোমার অলস সাইকেলে,
যতীন সাহেবের রোডে এমন রঙিন দিন আর ফিরবে না,
ফেরাতে দ্বিতীয়বার জন্ম নেয়া লাগে!


৬।
সব সহজ মিথ্যা দিয়ে কঠিন সত্যের পথ রোধ করে দাঁড়াও
(কেউ) তুমি, যার পরিচয় শুধু তুমি,
অস্পষ্ট একটা প্রিয় অবয়ব।


৭।
আয়নার সামনে মোমবাতিটা কেঁদে উঠলো,
শেষটায় তবু দপ করে জ্বলে তুলে ধরলো শিখাটাকে,
তারপর সব অন্ধকার!
মানুষগুলোও তাই, শুধু আশা করে কিছু আলো পেছনে রেখে যাই!


৮।
পতনের ভিন্নতার ভেতর থেকে
অবিরাম অর্কেস্ট্রার সুরে ভেসে যাচ্ছে সময়,
আত্মবিনাশে মেতেছে মেঘেরা
বৃষ্টি আজ পতনন্মুখ।




সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০২০ বিকাল ৪:৫৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামুর ঈদ কবে?

লিখেছেন শূন্য সারমর্ম, ২২ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬




সবাইকে ঈদ মুরাবক!

ঈদ কেমন গেলো? পুরো রমজানের দুআা কতটুকু কাজে লেগেছে? বৃষ্টি ভেজা, বজ্রপাতে কোনো ভোগান্তি হয়েছে : প্রিয়জন সব ঠিকঠাক আছে? আহত বা নিহত হয়েছে?? ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৩

লিখেছেন অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫



সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না, দাবি করি না। এই যুদ্ধের... ...বাকিটুকু পড়ুন

ইহুদীদের ষড়যন্ত এবং আমেরিকার খনিজ সমৃদ্ধ ভূমী দখলের লীলাখেলা।

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১:৪২



র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

×