কাউন্টারভিত্তিক বাসভাড়া
১৬ ই মে, ২০১২ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইদানীং ঢাকা মহানগর পরিবহনে নিয়োজিত কাউন্টারভিত্তিক বাস সার্ভিসে ছাপানো টিকিটের মূল্যের ওপর সিল লাগিয়ে বাড়তি ভাড়া আদায়ের প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে। আবার অনেক কোম্পানির বাস টিকেটের ওপর বাড়তি ভাড়ার সিল না লাগিয়ে ভিন্ন উপায়ে অর্থাত্ বেশি মূল্যমানের বাড়তি দূরত্ব ও গন্তব্যের ছাপানো টিকেট দিয়ে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। যাত্রী ঠকাতে তারা সকাল-বিকাল, পিক-অফপিক আওয়ার, আপ-ডাউন ইত্যাদি অজুহাতে এসব অপকৌশল বেশি প্রয়োগ করে। এসব বাসে বিআরটিএ নির্ধারিত সর্বনিম্ন ভাড়ার টিকেট বিক্রি করা হয় না বা কার্যকর করা হয় না। বরং বিভিন্ন্ন অপকৌশলের মাধ্যমে এমনকি চার-পাঁচ কিলোমিটার দূরতের ভাড়া কমপক্ষে ১৫-১৮ টাকা পর্যন্ত যাত্রীদের কাছ থেকে আদায় করছে।
এছাড়া সম্প্রতি কিছু কোম্পানির নগর পরিবহন সার্ভিসের দু’-দরজা বিশিষ্ট বড় বাসের পেছনের দরজাটি অজ্ঞাত কারণে মালিকপক্ষের সিদ্ধান্তে একতরফাভাবে হঠাত্ করে বন্ধ করে দেয়া হয়েছে। সিটিং বাসের ক্ষেত্রে একটি দরজা খোলা থাকলে কারো আপত্তি থাকার কথা নয়। কিন্তু দু’-দরজা বিশিষ্ট বড় বাসে গাদাগাদি করে দাঁড়ানো যাত্রী তোলা সত্ত্বেও একটিমাত্র দরজা খোলা রেখে তা দিয়ে ভিড় ঠেলে ওঠা-নামা করা বিশেষ করে মহিলা ও বয়স্কযাত্রীদের কতখানি কষ্ট ও বিড়ম্বনার তা কেবল ভুক্তভোগীরাই জানেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন