মিস করি আমার শৈশবের,
হেসে খেলে কাটানো দিন।
মিস করি আমি কৈশোর,
বন্ধুদের শত খুনসুটি পূরণের ঋণ।
মিস করি আমি
বন্ধুকে পেটানোর অতি অমানবীয় ভুল।
বালিকার সারল্য আর মলিন হাসি,
মিস করি তার হাতের মুঠে চলে আসা ছেড়া চুল।
মিস করি আমি বন্ধুর সাইকেলের প্যাডেলটা,
ক্রিং ক্রিং করা তার হরিণী বেলটা।
টিফিনে বান্ধবীর চুরি করে খাওয়া খাবারটা,
মিস করি খুব মিস করি।
কৈশোরের প্রেমিকার হাসি,
তার নীরব অভিমান।
ছিল তার ভালথাকা,
আমার বেঁচে থাকার সমান।
সেই সময়গুলো খুব মিস করি।
ফিরব আবার তোদের নিয়ে,
শেষ বিকেলের আড্ডায়।
পরকালেও থাকবি তোরা,
এই হরিনী মনটায়।

সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



