কষ্ট! দেখেছো কী কখন ও?
আমিতো দেখেনি!
আমিতো দেখেছি মন্ত্রীর মুখে বিশ্বনবীর কুৎসা,
আমিতো দেখেছি কতো শত মানুষের চরম অবহেলা ।
আমি দেখেছি এক অসহায় নারীর চিৎকার,
আমি যে দিতে পারিনি কাহারে ও ধিক্কার ।
অমিতো দেখেছি এক নিষ্পাপ ফেলানী তরুনীর ঝুলন্ত লাশ,
আমিতো দেখেছি ঐ পাপীদের সুন্দর বসবাস ।
তোমরা কী দেখেছো এই কষ্ট?
আমিতো দেখেনি!
আমিতো দেখেছি এক ভিক্ষুকের বুকে লাথি,
আমিতো দেখেছি অত্যাচারিদের জীবনের জ্বলজ্বলে সব বাতি ।
আমি দেখেছি অসহায় দর্জি বিশ্বজিৎ হত্যা,
আমি দেখেছি হাজার হাজার আত্মহত্যা ।
এগুলো কী কোনো কষ্ট?
আমিতো দেখেছি নির্মম বিডিয়ার বিদ্রোহ,
আমিতো দেখেছি অবুঝ শিশুদের চোখের করুন সেই জ্বলন্ত দাহ ।
আমি দেখেছি লিমনের উপর র্যবের ভয়াবহ অত্যচার,
আমি দেখেছি আমার এই বাংলার সব করুন হাল ।
আমি দেখেছি একুশে আগস্টের ভয়াবহ সেই গ্রেনেড হামলা,
আমিতো দেখেছি নিরীহ জজ মিঞার নামে ভুয়া সেই মামলা ।
আমি দেখেছি মানুষ হত্যার কতো শত হরতাল,
আমি দেখেছি আমার বাংলার সব করুন হাল ।
কষ্ট দেখেছো কী কখনও?
আমিতো দেখিনি!
আমি দেখেছি ৭৫ এর সেই ভয়াবহ নির্মমতা,
আমি দেখেছি শিশু রাসেলের সেই অবুঝ চোখের করুন বেদনা ।
এগুলো কী কোনো কষ্ট?
কষ্ট দেখেছো কী কখন ও?
আমিতো দেখেনি!
আমিতো দেখেছি ৭১ এর ভয়াবহ সেই হিংস্র হত্যাকান্ড,
আমিতো দেখেছি কতো শত অগ্নিকান্ড ।
আমিতো দেখেছি ৫২ এর ভাষা আন্দোলন,
আমিতো দেখেছি নিষ্ঠুর মানুষদের নিস্ঠুর সেই মন ।
আমি দেখেছি আমার জন্মদাতা পিতার মাথায় বখাটের লাঠি,
আমি দেখেছি কতো শত ভয়াবহ জ্বলন্ত সব কাঠী ।
এগুলো কী কোনো কষ্ট?
নাহ! এগুলো কোনো কষ্ট হতে পারেনা,
এগুলো এক প্রতিশোধের অনল,
যা আমায় কখন ও ছাড়েনা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


