জীবনের শেষে এসে তোমায় লেগেছে অনেক ভালো,
বয়স্ক যুবক আমি,তুমি আমার আশার আলো ।
তোমার নেত্র আর চাহনি,
দেখলে মুছে যায় সব আমার গ্লানী ।
শীতের এই শুভ্র বাতাসে,
মম হৃদয়ে প্রেম খেলে অদূরের ঐ আকাশে ।
বলো,অকাল ভালবাসার রূপ গন্ধ কী?
নেই কোন অশান্তি,শুধু আছে শান্তি ।
একবার তাকাও হে বালিকা,
বয়স্ক যুবক আমি ডাকে যে কুহেলীকা ।
শেষ বেলায় আমার পাকশালা শুন্য,
বহু কষ্টে আমি,নেই যে কোন অন্ন ।
আমার জীবনের নেই যে কোন খতান,
হে বালিকা তুমি করিও না মোরে অপমান ।
বালিকা তুমি যে পিঙ্গলা,
বয়স্ক যুবককে পরিয়ে দাও ভালবাসার মালা ।
তোমাকে নিয়ে আমার আছে পরকালে ও আশা,
চিরকাল টিকে থাকুক তোমার আমার অকাল ভালবাসা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





