কেমন করে অসুস্থ আমি বর্ননা করি অসুস্থতা?
ভালোবাসার এই দুনিয়ায় লাগে কেনো এতো ব্যথা ।।
মন আমার প্রান আমার বিধি দিলো একটা,
কেনো ওরে এক প্রানে ব্যথা দিলো হাজারটা?
অসুস্থতা কত কষ্ট জানে ওরে সে,
বারে বারে প্রশ্ন করি ঐ বিধিরে ।
না ভুগিয়ে বিধি তুমি মৃত্যু দাও মোরে,
পরকালে শান্তি দিও বিধি সেই প্রার্থনা তোমার তরে ।।
কি পাপ করেছিলাম আগের জনমে?
তারই কি সাজা দিচ্ছো বিধি তুমি আমায় এই জনমে?
বৃদ্ধকালে শোক দিও,দিও তুমি রোগ ।
কসম লাগে ওরে বিধি ২৩ বছরের এই যুবককে আর দিওনা ভোগ ।।
যদি কোনো কালে যুবক আমি সুস্থ জীবন ফিরে পাই,
তাহলে সকল অসহায় অসুস্থদের আমার দরবারে হবেরে ঠাই ।
অপেক্ষাতে আছি শুধু কবে শেষ হবে এমন অসুস্থতা,
অসুস্থতা শেষ না হলে এমন যুবকের জীবনটাই বৃথা ।।
বিঃদ্র:- কবিতাটি আমার বর্তমান অসুস্থতা নিয়ে লেখা । এটি একেবারেই বাস্তব ।
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১০:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



