সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি করা হোক
২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান প্রেক্ষাপটে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো অত্যন্ত জরুরি। এখনো বাংলাদেশের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা মাত্র ত্রিশ বছর। অথচ উচ্চতর শিক্ষাব্যবস্থায় যে অনাকাঙ্ক্ষিত সেশনজট লেগেই আছে তাতে ত্রিশ বছরের মধ্যে শিক্ষাজীবন শেষ করে সরকারি চাকরি পাওয়া অত্যন্ত কষ্টদায়ক ও সোনার হরিণের মতো। ‘তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই’। কিন্তু ত্রিশ বছরের মধ্যে কে দেবে আমাদেরকে সোনার হরিণ? বর্তমানে সেশনজটযুক্ত শিক্ষাব্যবস্থায় চার বছর মেয়াদি সম্মানকোর্স শেষ করতে সাত-আট বছর লেগে যায়। আর এক বছর মেয়াদি মাস্টার্স কোর্স শেষ করতে প্রায় দুই বছর লাগে। তাহলে ত্রিশ বছরের মধ্যে সরকারি চাকরি পাওয়া কী করে সম্ভব? ৩৫ বছর বয়সে কি মানুষ কর্মক্ষম থাকে না? অবশ্যই থাকে। তাহলে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ছে না কেন?
বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো। মাত্র দুটি বছর বাড়ানো হলে লাখ লাখ বেকারের স্বপ্নের দ্বার উম্মোচিত হবে। তারা খুঁজে পাবে আলোকময় পথ।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন