বাংলাদেশ আজকে তাদের টি-টোয়েন্টি দল ঘোষনা করল। দলে ৯ মাস পরে ফিরেছে স্পিনার সোহাগ গাজী। এছাড়া জুবায়ের প্রথম বারের মত টি-টোয়েন্টি তে ডাক পেয়েছে। রনি তালুকদার, লিটন দাস ও ১৪ সদস্য এর ভিতরেই আছে।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: তামিম
ইকবাল, রনি তালুকদার, সৌম্য সরকার, লিটন
কুমার দাস, সাকিব আল হাসান (সহ-
অধিনায়ক), মুশফিকুর রহিম, নাসির হোসেন,
সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা
(অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, জুবায়ের
হোসেন, সোহাগ গাজী, রুবেল হোসেন,
আরাফাত সানি।
বাংলাদেশ দল পরিকল্পনা: বাংলাদেশ ভারতের বিরুদ্ধে চার পেসার খেলালেও সাধারনতই চাইবে বেশি স্পিনার নিতে। এছাড়া ব্যাটসম্যান বেশি নেওয়ার পক্ষেই জোর থাকার সম্ভাবনা বেশি। নিচে আমার ব্যাক্তিগত রিভিউ দিলাম।
ওপেনার: ওপেনার হিসেবে তামিম অটোচয়েস। এছাড়া সোম্য ভারত সিরিজে যা খেলছে এতে সেই তামিমের সাথে থাকবে।
মিডল অর্ডার: ওয়ান-ডাউন কে করবে এই নিয়ে একটু সংশয়। একদিকে রনি তালুকদার সেই পাকিস্তান সিরিজ থেকে অবহেলিত অপরদিকে লিটন দাস ভারতের বিপক্ষে টেস্ট এর নজরকাড়া ব্যাটিং। এই দিক দিয়ে দুজনের সম্ভাবনা ফিফটি-ফিফটি। কিন্তু মুশফিক যদি কিপিং না করতে চায় তাইলে অবশ্যই লিটন দাস সুযোগ পাবে। এর পরে মুশফিক,সাকিব তো থাকবেই। মুশফিক সাম্প্রতিক সময়ে অফ-ফর্মে থাকলেও তারে বাদ দেওয়ার কোন সম্ভাবনা নেই।
লোয়ার অর্ডার: এখানে নাসির, সাব্বির দুজনেই থাকবে। ব্যাটিং এর জন্য গাজী ও হয়ত একাদশ এ সুযোগ পাবে। ম্যাশ তো আছেই। সানি ও থাকতে পারে।
স্পিনার: ১৪ সদস্য এর ভিতরে স্পিনার আছে সাকিব, নাসির,আরাফাত সানি,সোহাগ গাজী ও জুবায়ের। এখান থেকে সাকিব, নাসির থাকবেই। স্পিনার এর উপর গুরুত্ব দিলে বাকি তিনজনের মাঝে ২ জন খেলবে। এক্ষেত্রে আমি সানি ও গাজী কে এগিয়ে রাখব। কারন গাজী তার ব্যাটিং এর জন্য ও শুযোগ পেতে পারে। আর সানি সবসময় হিসেবি বোলিং করার চেস্টা করে। এছাড়া টি-টোয়েন্টি তে তার উইকেট ও আছে। অপরদিকে লেগ-স্পিনাররা সাধারনতই একটু বেশি রান দেয় তাই হয়ত জুবায়ের কে ১ম ম্যাচে এ সুযোগ দিবেনা।
পেসার: ১৪ সদস্য এর মাঝে ৩ পেসার আছে।এর মাঝে ৩ পেসার নিয়ে একাদশ সাজানোর সম্ভাবনা কম। যদি ২ পেসার নেয় এক্ষেত্রে রুবেল বাদ পড়ে যেতে পারে। ভারতের সাথে মুস্তাফিজ এর ঝলকই তাকে ম্যাশ এর সাথে একাদশ এ রাখতে পারে।
আমার নির্বাচিত একাদশ: তামিম ইকবাল, সোম্য সরকার, লিটন /রনি, মুশফিক, সাকিব,সাব্বির, নাসির,গাজী, মাশরাফি, সানি ও জুবায়ের।
এগিয়ে যাও বাংলাদেশ ক্রিকেট দল।
অর্জনে তোমরা, গর্জনে আমরা।
আমার ফেসবুক ঠিকানা
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৫ রাত ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




