একজন শিক্ষার্থীর চাওয়া
১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গত ১১ তারিখ থেকে শিক্ষকদের কর্মবিরতি। কিছু বিশ্ববিদ্যালয় তো আরো আগে থেকেই কর্মবিরতি দিয়েছে। ক্লাস হবেনা,পরীক্ষা হবেনা, আর দেশের মেধাবীরা সেশনজট নামে এক বিভীষিকার চিন্তায় অস্থির। অথচ অর্থমন্ত্রী আর প্রধানমন্ত্রী তাদের দাবি অপ্রয়োজনীয় বলে যাচ্ছে। তাদের দাবি কতটা যৌক্তিক আর সরকারের কাজ কতটা উচিত তা নিজেরা নিজেদের সম্মেলনে না বলে পরস্পর বসেন। একটা সুরাহায় আসেন। এখন পর্যন্ত শিক্ষামন্ত্রীর একটা বৈঠক ছাড়া তেমন কোন অগ্রগতি নেই। সরকারের কাছে যেন এটা তেমন কিছুই না, অনেকটা অন্য সাধারণ আন্দোলনগুলোর মত। অথচ এটাই হওয়া উচিত ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। এতে লাখ লাখ শিক্ষার্থীর উপরন্তু বাংলাদেশর যে ককি পরিমাণ ক্ষতি হচ্ছে তা কি সরকার বুঝেনা? অন্যদের যা সমস্যা সবচেয়ে বড় ভয় যারা এই বছর ভর্তি হইছে। একটা শিক্ষার্থী কত কষ্ট করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয় জানেন?? এরপর ভর্তি হওয়ার পর তাদের সব কষ্ট স্বপ্নে পরিণত হয়। আর যখন তাদের স্বপ্ন বাস্তবায়নের শুরুর আগেই তারা ভয় পায় যে তাদের স্বপ্ন কি ভুল ছিল, হতাশা ঢুকে যায়, তাদের অবস্থা কি হয় তা ভেবে দেখেছেন?? তাদের স্বপ্ন গুলো শুরুতেই ভেঙে যাওয়ার দায়ভার কে নিবে?? শিক্ষক নাকি সরকার?? যাই হোক, যেভাবেই হোক একজন শিক্ষার্থী হিসেবে আমার দাবি যে, অতিদ্রুত সরকার ও মন্ত্রনালয় থেকে এই সমস্যার সমাধান চাই।
এন জে শাওন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
চট্টগ্রাম
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯

বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!
শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ...
...বাকিটুকু পড়ুন
জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়নআমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ...
...বাকিটুকু পড়ুন
জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক...
...বাকিটুকু পড়ুন
ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।
ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।
নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে...
...বাকিটুকু পড়ুন