somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“ খুব পছন্দের ৫টি ইংলিশ টিভি সিরিয়াল ”

১৮ ই আগস্ট, ২০১০ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি কিন্তু ইংলিশ টিভি সিরিয়ালের একজন হার্ডকোর। ভালো টিভি সিরিয়াল পেলে আমার আর মুভি-টুভি কিছুই লাগে না। শুধু আমি কেন ? এসব টিভি সিরিয়ালের আমার থেকেও আরো বেশী হার্ডকোর ফ্যান রয়েছে। টিভি সিরিয়ালগুলোর এত জনপ্রিয় হবার কারণ জানতে চাইলে যে কোন একটি নিয়ে বসে পড়ুন। ২-৩টি পার্ট শেষ হলেই তা টের পেয়ে যাবেন। শেষ না হওয়ার আগে উঠতেই মন চাইবে না। তো আমি এখন আমার খুব খুব পছন্দের ৫টি টিভি সিরীয়াল সবার সাথে শেয়ার করলাম। দেখুন......খারাপ লাগবে না। আপনাদের সন্ধানে ভালো কোনটা থাকলে অবশ্যই শেয়ার করবেন।

১. “ লস্ট "

টিভি ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় টিভি শো হিসেবে এটিকে সবাই একবাক্যেই মেনে নেয়। একটি প্ল্যান ক্র্যাশ করার পর এর বেঁচে যাওয়া যাত্রীরা একটি সূদুর নির্জন দ্বীপে আটকে পরে। যেখানে আর কেউ নেই। এরপর এসব মানুষদের প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার সংগ্রাম, একে ওপরের সাথে অন্তদন্দ্ব নিয়ে সিরিয়ালটির এগিয়ে যাওয়া। এককথায় অসাধারণ। মনে আছে আমি ১৫দিনে এর সবগুলো পার্ট দেখে শেষ করেছিলাম।

২. “ ডেক্সটার ”

আরেকটি অসাধারণ সিরিয়াল। এর কাহিনী একজন সিরিয়াল কিলারকে নিয়ে.....যে আবার এফবিআই কর্মকর্তা। কিন্তু সে কোন সাধারণ মানুষকে খুন করে না। কেবলমাত্র আইনের ফাঁক গলে বেঁচে ঘৃণ্যতম অপরাধীদেরকেই সে খুন করে। খুব ভাল একটি সিরিয়াল।

৩. “ সুপারন্যাচারাল ”

সিরিয়ালটির কাহিনী ২ভাইকে নিয়ে। যারা আমাদের চারপাশে সংঘটিত নানা রহস্যময় ঘটনার পিছনে ঘুরে বেড়ায় এবং তার সমাধান করার চেষ্টা করে। আপনাদের ভাল লাগবে আশা করি।

৪. “ প্রিসন ব্রেক ”

টানটান উত্তেজনায় ভরপুর একটি সিরিয়াল। নাম শুনেই বুঝতে প্রিসন অথবা কঠিন কোর কিছুর ব্রেক নিয়েই এর কাহিনী। এই সিরিয়ালটি আমি যখন দেখা শুরু করি তখন সব ভুলে গিয়ে একটানা দেখে আমি এর সবগুলো সিসন শেষ করেছিলাম। অসাধারণ এর উপর অসাধারণ।

৫. “ দ্যা কিং অফ কুইনস ”

এটি একটি কমেডি সিরিয়াল। কেভিন জেমস অভিনীত এই সিরিয়ালটির সবগুলো পার্ট যে আমি কতবার দেখেছি তার কোন ইয়ত্তা নেই। একজন ডেলিভারী ম্যান, তার সুন্দরী বৌ, তার পাগলাটে কিছু বন্ধু এবং আরো বেশী পাটলাটে শ্বশুরকে নিয়ে এর কাহিনী। প্রচন্ড হাসির একটি সিরিয়াল। আমার খুব পছন্দের।

জানি আরো অনেক ভালো কিছু সিরিয়াল বাদ গেছে। কিন্তু এখন ৫টি দিলাম। পরবর্তীতে আরো কয়েকটি দেবার চেষ্টা করবো।

ভালো থাকবেন। আপনার কোন মতামত থাকলে জানাবেন।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৩
৪৬টি মন্তব্য ৩৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

ষো-ল-ব-ছ-রঃ আর কি বর্ষপূর্তি পোস্ট লেখা হবে?

লিখেছেন আমি তুমি আমরা, ১৮ ই জুন, ২০২৬ বিকাল ৪:০৬



অবাক হয়েই চেয়ে দেখি
কখন এমন হলো?
এইতো আমার ব্লগবাড়ীটার
বয়স হল ষোল।

দুরুদুরু বুকে তখন
খুলেছিলাম ‘নিক’।
ফেলতে পলক, পেরিয়ে গেল
ষোল বছর ঠিক।

ফেসবুক আর ইউটিউবের
আছড়ে পরে ঢেউ।
সামুপাড়ায় এখন কি আর
উঁকি মারে... ...বাকিটুকু পড়ুন

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

×