এখনো খুজে ফিরি সে অক্ষিযুগল
নিমিষে যে ভালবাসায়
নিমিষে যে কাঁদায়,হাসায়
তিমির শেষে যে অক্ষি প্রাণেতে বহায় বায়ু সুশীতল।
মধ্যদুপুরেও যেথায় দেখেছি প্রেমের অগ্নি।
আকাশের বুকে ডানা মেলা গাঙচিল হয়েও যেন জমিনে করে লগ্নি।
সরলতার চাদরে ঢাকা সে আকুলতা।
নিস্তব্ধ রাতের মতই সেদিন প্রাণে জাগিয়ে ছিল মাতালতা।
সে অক্ষিযুগলের ভাষা আমি পড়েছি
নীরবে নিভৃতে সে প্রেমে পুড়েছি।
তোমার অজান্তেই তোমারই অক্ষিযুগল বলেছিল, "ভালোবাসি,ভালোবাসি"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


