ও পাশে আবাস তোমার
এপাশে আমি
মাঝখানে বহু পুরোনো বিভেদের কাঁটাতার!
এ পাশ জুড়ে অসময়ে তাই বর্ষার আগমনী।
এরপরও চাইলেই গুড়িয়ে দেয়া যেত কাঁটাতারের বিভেদ।
চাইলে ভাঙ্গা যায় যত্তসব খেয়ালী নিষেধ!
কেবল মুখোমুখি এসে দাড়ায় অভিমানের অন্তর্ঘাত
অতপর নির্ঘুম একাকীত্বের রাত
এভাবে কেটে গেছে কত প্রহর, এসেছে সহস্র প্রভাত।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



