নিশাতকে আলোর দিগন্ত ফাউন্ডেশনের সংবর্ধনা
প্রধান অতিথি বলেন, “সাহসী না হলে কোনো নারী-পুরুষই এগিয়ে যেতে পারে না। জীবনে এগিয়ে যাওয়ার জন্য সকল বাধা অতিক্রম করতে হবে।”
শাহজাহান কামাল বলেন, “১৫ লাখ মানুষ নিয়ে লক্ষীপুর জেলা। বঙ্গবন্ধু ১৯৭৩ সালে এটিকে রাজনৈতিক জেলা ঘোষণা দিয়ে এর মূল্যায়ন করেন। অথচ বর্তমানে স্বাধীনতা বিরোধী শক্তির কাছে বন্দি হয়ে আছি।”
নিশাত মজুমদার তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “এভারেস্ট বিজয়ের চেয়ে দেশের জনগণের ভালবাসা প্রাপ্তিটাই আমার কাছে প্রধান। দেশবাসী আমাদেরকে গ্রহণ করেছে এজন্য সবাইকে ধন্যবাদ।”
তিনি আরো বলেন, “অনেক পর্বত আরোহীই এভারেস্টে গিয়ে মারা যান। তারা নিজেও জানেন না কখন মরে গেছেন। আমার জীবনে ঠিক তেমনি অবস্থার সৃষ্টি হয়েছিল। কিন্তু দেশবাসীর দোয়ায় আমি দ্বিতীয় জীবন পেয়েছি।”
নিশাত বলেন, “প্রকৃতির কাছে গেলেই বোঝা যায়, মানুষের জীবন কতটা মূল্যহীন। তাই আসুন আমরা সকলের সঙ্গে মিলেমিশে কাজ করি। দেশকে এগিয়ে নিতে হলে ঐক্যবদ্ধ হয়েই কাজ করতে হবে। একা একা কখনো সম্ভব নয়।”
নিশাতের পিতা আব্দুল মান্নান মজুমদার বলেন, “নিশাত ছোট সময় থেকেই বই পড়ার দিকে ঝোঁক ছিল। নিশাতের এভারেস্ট বিজয়ে তার মায়ের ভূমিকাই প্রধান।”
তিনি আরো বলেন, “মুসা ইব্রাহিম, এমএ মুহিত ও ওয়াসফিয়া এভারেস্ট বিজয়ের মাধ্যমে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে, বাংলার তরুণরা অনেক কিছুই অর্জন করতে পারে।”
আরো বক্তব্য রাখেন, সাবেক এমপি আব্দুর রব চৌধুরী, কমলনগর উপজেলা চেয়ারম্যান আবুল বারাকাত দুলাল, এনসিসি ব্যাংকের এমডি ও সিইও মো. নুরুল আমীন, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান মো. আবু তাহের, এ জে গ্রুপের চেয়ারম্যান আনোয়ার এ চৌধুরী প্রমুখ।
নোয়াখালী ওয়েব/০৬ জুলাই ২০১২/১৯০৫ঘ./নি
Click This Link
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।