somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিবর্ণ বাস্তবতা

২৩ শে জুলাই, ২০০৯ দুপুর ১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[বিঃ দ্রঃ এই কাহিনী সে সময়ের, যখন বাংলাদেশের মানুষের কাছে মোবাইল ফোন ছিল সদ্য জনপ্রিয় কিন্তু দুর্লভ। কল্ চার্জ ছিল মিনিট প্রতি ৭ টাকা। আর, ইন্টারনেট ব্রাউজিং এবং সাইবার ক্যাফে-র বিষয়টা ছিল পত্রিকায় পড়ার বিষয়, মানুষের মুখে মুখে শোনার বিষয়, কিন্তু বেশির ভাগ মানুষের ইন্টারনেট ব্রাউজিং এবং সাইবার ক্যাফে সম্পর্কিত জ্ঞান ওই পত্রিকায় পড়া বা শোনা পর্যন্তই সীমাবদ্ধ ছিল।]



ঠিক সকাল ৭ টায় ল্যান্ড ফোনটা বেজে উঠল। আমি তখন সবে মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সারছিলাম। উফ্! এই অসময়ে কে ফোন্ করল?

"এই রানা! দ্যাখ তো, কে ফোন্ করল।" (আমার বাবা চেচিয়ে ফোন্ ধরতে বললেন)

কি যে বিরক্ত লাগে, কেউ অসময়ে কল্ করলে। দেখি গিয়ে, কে ফোন্ দিল।

"হ্যালো!"
"কে! রানা?"
"হ্যা! কে?"
"আরে, আমি তোর রিয়াজ ভাইয়া।(রানার আপন খালাত ভাই। রানার চেয়ে বয়সে মাত্র এক বছরের বড়।)"
"রিয়াজ ভাইয়া! তোমার আক্কেল-জ্ঞান কবে হবে বলতো!"
"কেন (হেসে)? আমি আবার কি করলাম"
"এই সাত সকালে কেউ কাউকে ফোন্ করে?"
"হা হা হা হা! এই কথা! আমি তো ভাবলাম কি না কি করে ফেললাম। আসলে কলেজ জীবন পার করে ইউনিভার্সিটিতে আজ তোর নতুন ক্লাশ, এ বিষয়ে তোর অনুভুতিটা কি- তা জানার জন্য ফোন্ করা।"
"আর বলো না। গতরাতে তেমন ভাল ঘুম হয়নি। আসলে আমি খুবই excited"
" আমি জানতাম। কারন গত বছর আমার অনুভুতিটাও তোর মতই ছিল। খুবই excited ছিলাম। তবে আমাদের (পাবলিক) ইউনিভার্সিটিতে আঠারো মাসে বছর কাউন্ট করা হয়, আর তোদের (প্রাইভেট) ইউনিভার্সিটিতে এগারো মাসে বছর (দু'জনেই অট্টহাসিতে ফেটে পড়ল)।"
"আচ্ছা, এখন আমাকে ফোন্ রাখতে হবে। ঠিক সকাল ৮টায় আমাদের orientation।"
"ঠিক হ্যায়, ব্রাদার। আপনাকে আর বেশিক্ষণ আটকে রাখবো না। সুন্দরভাবে ইউনিভার্সিটি লাইফ্ শুরু কর্। আর, কয়টা মেয়ে বন্ধুর সাথে বন্ধুত্ব হল- টা জানাবি কিন্তু। এই তৃষ্ঞার্ত ভাইকে একটু নলেজে রাখবি। হা হা হা। Take Care"
"OK, Bye।"


ঠিক ৭:৪৫ এ আমি আমার নতুন ইউনিভার্সিটি ক্যাম্পাসে পৌছলাম। কোনটা আমাদের ফ্যাকাল্টি, কোথায় আমাদের orientation হবে কিছুই তো বুঝতে পারছিনা। আর এখানে চেনা-জানা এমন কাউকে তো দেখছিনা যে তাদের কাছ থেকে information চাইব। ধ্যাৎ! ঐ যে একজনকে দেখা যায়। এখানকার student বোধ হয়।

"এই যে ভাই শুনেন!"
"জি, বলেন।"
"ভাই, আপনি কি বিজনেস্ ফ্যাকাল্টির student?"
"হ্যা"
"ফার্স্ট সেমিস্টরের students দের orientation কোথায় হবে?........।"
"অডিটরিয়ামে। গ্রাউন্ড ফ্লোরে ঐ যে সোজা........।"
"OK। Thank you ভাইয়া।"


ঐ সিনিয়র ভাইয়ার হেল্প পেয়ে অডিটরিয়াম খুঁজে বের করতে তেমন বেগ পেতে হ্য়নি। আরে! আমরা মাত্র এই ক'জন! বাকীরা বোধ হয় এখনো আসেনি। আর, এখানে সবাই দেখছি আমার অপরিচিত। সামনের সিটের একজন আমার দিকে এগিয়ে আসছে। বোধ হয় সে আমার সাথে পরিচিত হতে চায়।

"হাই! আমি রানা!"
" আমি আবেগ। মুশফিকুল আনোয়ার (আবেগ)।"
"ভারি সুন্দর নাম তো! কোন্ কলেজ থেকে?".....।

এভাবে আবেগের সাথে আলাপ জমে উঠল।


সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ১:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×