somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগে ধর্মবিদ্বেষী উন্মাদনা বন্ধে আইন চায় সংসদীয় কমিটি

২১ শে মার্চ, ২০১৩ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুক-ব্লগে ধর্ম ও রাজনৈতিক বিষয় নিয়ে তৈরি হওয়া সাম্প্রতিক ‘উন্মাদনা’ বিদ্যমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের আওতায় বন্ধ করা যায় কি না তা মন্ত্রণালয়কে খতিয়ে দেখতে বলেছে সংসদীয় কমিটি। পৃথিবীর অন্যান্য দেশের আইসিটি আইনের সঙ্গে বাংলাদেশের আইনের এ সংক্রান্ত একটি তুলনামুলক বিবরণী প্রস্তুত করতে মন্ত্রণালয়কে একটি কমিটি গঠনেরও সুপারিশ করা হয়েছে। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এ বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ ও বিরোধী দলীয় সদস্য আশিফা আশরাফী পাপিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বৈঠকে সাইবার ফরেনসিক ল্যাব স্থাপন ও বিদ্যমান আইসিটি আইনের সঙ্গে আরো নতুন কোন বিষয় সংযোজন করতে কমিটির আগামী বৈঠকের একটি প্রতিবেদন বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।
বিএনপির সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বলেন, “সাম্প্রতিক সময়ে ব্লগে ধর্মীয় বিষয় নিয়ে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে। ওই সব লেখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াসহ রাজনৈতিক নেতাদের নিয়ে অশোভন মন্তব্য করা হয়। এগুলো বন্ধ করা প্রয়োজন।”“গত বছর কক্সবাজারের রামুতে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিষয়টিও ফেসবুক থেকে ছড়িয়েছে” যোগ করেন তিনি। পাপিয়া জানান, ২০১২ সালে এ বিষয়ে উচ্চ আদালতে একটি রিট দায়ের করা হয়। তিনি অভিযোগ করেন, “আদালত এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আদেশ দিলেও সরকার এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।”এদিকে কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ বলেন, “ফেসবুক ও ব্লগে সাম্প্রতিক সময়ে ধর্মীয় বিষয় নিয়ে উন্মাদনা তৈরী হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোকে অপব্যবহার করা হচ্ছে। বিদ্যামান আইনে এগুলো বন্ধ করা যায় কিনা তা কমিটিকে জানানোর জন্য বলা হয়েছে।”
কমিটির বৈঠকে বিএনপির সংসদ সদস্য সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া বিষয়টি উপস্থাপন করেন বলেও জানান তিনি। আব্দুল ওয়াদুদ বলেন, “তার প্রস্তাব কমিটির সব সদস্য সমর্থন করেন।”
তথ্য যোগাযোগ প্রযুক্তি সচিব নজরুল ইসলাম খানের বরাত দিয়ে তিনি জানান, সাইবার ফরেনসিক ল্যাব স্থাপনে মন্ত্রণালয়ের পরিকল্পনা রয়েছে।
এদিকে বৈঠকে দেশের ৭টি বিভাগে আইটি ভিলেজ স্থাপন সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। কমিটি যশোর ও রাজশাহীসহ অন্য ৫টি বিভাগে আইটি ভিলেজ স্থাপনের কাজ দ্রুত শুরু করার জন্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×