somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনেকদিন লিখি না , আমার ফেবু থেকে টুকলিফাই

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১
পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা '' আমি কখনোই মিথ্যা বলি না '' ।

বিশ্ববিদ্যালয় লাইফের ঘটনা । এডমিশান টেস্টের পর নতুন ভর্তি হয়া স্টুডেন্টদের ভাইবা চলছিলো । দুইটা কারনে তখন ভার্সিটি যেতাম । দুই নম্বর কারনটা হলো , বাচ্চাদের বাবা মা'রা এমন মুগ্ধ নয়নে তাকাতো , বেশ ভালোই লাগতো । কোন এক এপ্লিকেন্টকে একটু হেল্প করা মাত্রই আংকেল সমাজ ঝাপিয়ে পড়তো হেল্প নিতে । এবার মুল ঘটনায় আসি , একজন ছেলে ভাইবা শেষের দুই দিন পর এসেছে । বাড়ি পঞ্চগড় । তারে নিয়ে গেলাম এক স্যারের কাছে । সব কিছু খুলে বললাম স্যারকে । স্যার ছেলেটাকে জিজ্ঞেস করলো

'' তোমার গ্রামের বাড়ি কোথায় ''
- স্যার , পঞ্চগড় '' ।
- চিটাগাং ভার্সিটির খোজ পাইলি ক্যামনে !!!!!!!!!! ( সবার হাসি )

এবার স্যার ফোন দিলেন ফ্যাকাল্টির ডিনরে । বললেন

'' স্যার , ছেলেটা পঞ্চগড় থেকে আসছে ।অসুস্থ ছিলো , আসতে একটু দেরি হয়ে গেছে । স্যার দেখেন না , কি করা যায় '' ।

এবার আমাদের সবাইকে অবাক করে দিয়ে ছেলেটা বললো '' স্যার , আমার তো অসুখ ছিলো না '' । ( এবার সবার অট্টহাসি )

স্যারও হাসলেন ।বললেন '' দেখ বাবা , পৃথিবীতে বেঁচে থাকার জন্য একটু আদটু মিথ্যা বলতেই হয় '' ।

ছেলেটার এডমিশান হয়েছিলো ।

২
লাঞ্চ করছিলাম । আপা এসে বললো , শাহরিয়ার আজ বেশ রোমান্টিক দিন কাটাইতেছো ।

জবাবে ঝিম মারা একটা হাসি দিলাম । প্রত্যুত্তরে আপা কহিলেন '' তোমার ক্লায়েন্টরাতো সেই সুন্দরী '' ।
এবার খানিক দাঁত দেখিয়ে হাসলাম ।
'' হাসতে থাকো,হাসতে থাকো '' ।

আপা কাজে চরম সিরিয়াস । তবে কোন ফিমেল ক্লায়েন্ট আসলেই আমাদের দিকে বাকা চোখে তাকান । আরেক কলিগ আছেন , উনার আজন্ম কাশি উদ্ভাসিত হয় ।

আপার কথার জবাব না দিয়ে চুপ থাকা তো যায় না । কইলাম '' আপা , সেই হিসেবে তো ব্রাঞ্চের সব চেয়ে লাকি পারসন আপনি '' ।

আপাও চুপ থাকার পাত্র ( পাত্রী হবে ! ভাষাবিদরা আওয়াজ দিয়েন ) না । খাবার একটা পর্যায়ে উনি বললেন '' কি মুরগী রান্দে , পুরা রাবার রাবার লাগে '' । বলেই উনার প্লেটের হাড্ডি চাবাতে লেগলেন ।


সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:১৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×