আফসোস কাব্যগুলো
০২ রা জুলাই, ২০১৫ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১
হট কুল আর ড্যাশিং ভীড়ে
গোবেচারার দামই নেই
তাই বালিকা তোর তালিকায়
খেয়াল রাখিস আমি নেই।
ইহা আফসোস কাব্য বলে বিবেচিত হোক।
২
সন্ধ্যা মানে অনেক হলো
"এবার আমি আসি"
গভীর বেদনা লুকানো
শুকনো মলিন হাসি।
খানিক আগের হাজার কথার
পরও অনেক বাকি
সন্ধ্যা মানেই বিকেল বেলার
অপেক্ষাতে থাকি।
সন্ধ্যা মানে তোমার বাসায়
ফেরার আছে তাড়া
সুর্যটাকে মিনতি হাজার
একটু খানিক দাড়া।
সন্ধ্যা মানে "এই শোননা,
অনেক হলো যাই"
সন্ধ্যা মানে আর কিছু না
"এমন কোন বিকেল বেলার
মধুর অপেক্ষাই ।"
আফসোস কাব্য বলিতে পারেন, কতদিন বিকেল দেখিনা।একদিন বিকেল দেখবো,একদিন হবে।
৩
"এক দেশে এক রাজা ছিলো
আর ছিলো এক রানী"
- এ গল্পটা বেশ পুরোনো
এটা আমি জানি।
"তবে শোন, প্রানীর গপ্পো
এ গপ্পোটা বেশ"
-প্রানী মানে কচ্ছপ আর
খরগোশের রেস!
"আচ্ছা বলি বকের কথা
একটা ছিলো বাঘ"
-এবসারড আর ইলোজিক্যাল
এ গল্পটাও থাক।
" তবে শোন ভুতের গপ্পো
বাচ্চা ভুতের মা"
- দাদুভাই, দাদুদাদু ভাই
ভুতই তো হয় না !
সংক্ষেপিত
ইদানিং বাচ্চারা আসলেই ভয়ংকর। এগুলারে ভুলেও গল্প বলতে যাই না। আহ,আমরা কত সুন্দর গল্প শুনতাম
৪
কবির প্রিয় বিদায় বেলার
ছলছল করা চোখ
কবির প্রিয়
আকুতি গভীর
আবার দেখা হোক।।
কাছে আসার
গল্প প্রিয়
আর বিরহী গান
কবির প্রিয়
কোলাহলহীন
ফাকা স্টেশান।।।
৫
বালিকা, পরী নয়
তবু হোক পরিনয়।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৫ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন