somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জল-জ্যোৎস্নার জীবন আর কিছু বোকা বোকা পাখি

০২ রা জুলাই, ২০১০ রাত ১০:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

******
আমি কেবলি হাওয়ার ভেতর হারিয়ে যাচ্ছিলাম। আর থেকে থেকে এক সমুদ্র গভীর জলে ছেঁড়া কাগজের মত পাক খেতে খেতে ডুবে গিয়ে ফের ভেসে উঠছিলাম। কয়েক মুহূর্ত চোখের পাতা আলতো মেলে আমি সন্তর্পনে জলের তলায় হাত দুটোকে ছড়িয়ে দিলাম। ভেবে নিলাম এই বদ্ধ জলে আমার ছোট্ট দেয়ালের পরিধিটাকে দুহাত দিয়ে মেপে নেব আর একটুখানি গলা বাড়িয়ে চোরাচোখে দেখে নেব তার কূলের সীমানা। ঠিক তখনি এক কাফেলা দমকা হওয়া হুড়মুড়িয়ে আমার চোখের উপর আছড়ে পড়ল। আর দস্যুর মত তেড়ে আসা দৈত্যসদৃশ ঢেউয়ের তোড়ে আমার দৃষ্টিগুলো অবাক হয়ে হারিয়ে গেল। আমি কখনো সাঁতার কাটা শিখিনি। তবু কেমন করে ঝড়োহাওয়ার এই কিনারাবিহীন সমুদ্রতলায় আমি গুটি পাকিয়ে ভেসে রইলাম ভেবে আমার অবাক লাগলো।
আমি ডানা দুটোই গুটিয়ে নিলাম। আর চোখের পাতায় ঝুলিয়ে দিলাম প্রকান্ড এক দৈত্যপুরীর তালা।
এখন অন্ধকারে জলের ভেতর শ্যাওলা হয়ে ভেসে থাকি।
আর কান পেতে সব ঝিঁ ঝিঁ পোকার গান শুনি।

***********
বৃত্তবন্দী আমি আর আমার ভেতর তুমি। আমি তোমায় বলেছিলাম,তোমার চোখের ভেতর পদ্ম হয়ে জেগে রইব অষ্টপ্রহর আর কাঁটাগুলো তুলে নেব আলতো করে। অবশেষে চন্দ্রনিশির ষোড়শ তিথি পূর্ণ হলে তোমায় ডুবিয়ে দেব জ্যোত্স্নাস্নানে। গন্ধরাজের তীব্র সুবাস খেলা করবে তোমার শরীর জুড়ে।
কেবল তুমি দুহাত দিয়ে আমায় জড়িয়ে রেখো স্বর্ণলতার মত আর অশ্রুরেখা পান করে নিশিরাতে ঘুমপাড়ানি গান শুনিও শিয়র জুড়ে বসে।
তুমি তবু ফাঁকি দিয়ে চলে গেলে।
আমি তক্ষশীলায় বন্দী হয়ে প্রাসাদপুরীর অলিন্দ সব শক্ত হাতে আটকে দিলাম। বাতাস এসে তার দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে গেল। আমি আগল খুললাম না। আমি ভেবে নিলাম আমি হব জ্বলতে থাকা একলা প্রদীপ আর মধ্যরাতের ভূতুড়ে আকাশের নিঃসঙ্গ চাঁদ।

********************
কেউ কি জানে,নক্ষত্ররা কেন উজাড় হয়? বা ঝড়ের রাতে মাঝ দরিয়ায় কেমন করে একলা হাতে নৌকা বাইতে হয়? আমি মাঝিদের আজ ছুটি দিলাম। দাঁড় টানিয়ে পালে লাগালাম হাওয়া। আর বৈঠা হাতে নিজেই বসলাম মাঝি হয়ে। এই সমুদ্রের বাতিঘর নেই কোনো। দিকভ্রান্ত কম্পাসের কাঁটাগুলো তাই মতিভ্রষ্টের মত ঘুরতে লাগলো বৃত্তের সারা পরিধি জুড়ে। আমি হাতটা খুলে দিকগুলো সব হাতের রেখায় একে নিলাম আর চোখে জ্বাললাম বাতিঘরের আলো। এখন আমি হাওয়াকে আর ভয় করিনা। মাঝ সমুদ্রে ঝড় উঠলে আমি অশান্ত ওই হাওয়ার দলকে পালে লাগিয়ে পঙ্খিরাজ হয়ে উড়ে যাব ঢেউয়ের শরীর বেয়ে।
তুমি প্রশ্ন করতে পারো, কেন আমি জ্যোত্স্নাকে তীরবিদ্ধ করে শ্যাওড়াগাছের ভূতের মত অমাবস্যার আঁধারে আঙ্গুল ডুবিয়ে বসে রইলাম?
আমি বলব,জ্যোত্স্না শুধু রূপকথার আহ্লাদী এক অধরা রাজকন্যা কিন্তু ওই আঁধারটুকু চিরকালই আমার ছিল এবং কেবল আমারই ছিল।
সে কখনো তোমার মত আমার চোখ অন্ধ করে পালিয়ে যাবে না ঝড়ের রাতে।

****************************
মাঝে মাঝে সবকিছুই খুব অর্থহীন লাগে আজকাল। কেন আমরা নিরর্থক এই সমুদ্রের মাঝে বোকা বোকা মুখ করে একের পর এক ঢেউ ভেঙ্গে দাঁড় বেয়ে যাই কে জানে। আমি জানি এক রাতে আমার কাগজের নৌকোটা ভাসতে ভাসতে থেমে যাবে আর আমার দেহের ভেতর থেকে চঞ্চল চড়ুই পাখিটা ফুড়ুৎ করে বেরিয়ে গিয়ে দূর আকাশে হারিয়ে যাবে। জলের তীর আর আকাশের সীমানা চিরদিনের মত রয়ে যাবে অদেখা।
তবু এই জলের মায়া আমরা ছাড়তে পারি কি কেউ? গভীর জলের ঢেউয়ের বুকে হাবুডুবু খেতে খেতে আমরা তবু জলের মানুষ হয়ে রই আর দূরের আকাশকে মিনতি করে বলি,ক্লান্তি এলে আমার দুচোখ ঢেকে দিও মৃত্যু নামের চাদর দিয়ে শুধু ডানা দুটো ছিঁড়ে দিও না।
আমি ঘুমের শেষে চোখ মেলেও ডানা মেলা পাখি হতে চাই।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১০ রাত ১:৩৮
৫৬টি মন্তব্য ৫৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×