somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সারমেয় সংলাপ

০৮ ই আগস্ট, ২০১০ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা দীর্ঘ স্থবির রাত শেষে স্ফুলিঙ্গের মত জেগে উঠতে থাকা আধ-ঘুমন্ত কাকেদের একদা একদল শ্বেত ভাল্লুক পুড়িয়ে দিয়েছিল সূর্যরশ্মির জ্বলন্ত আয়নায় ঝলসে। পোড়া কাকেদের গন্ধে বিলীন হলো মৃত শহর। আত্মম্ভরী আয়না তার ছায়া গ্রহণে অস্বীকৃতি জানিয়ে দাঁড়িয়ে রইলো উদ্ধত গ্রীবা উঁচিয়ে।
আয়নায় প্রতিফলিত হলো সূর্য,
হলো চাঁদ,
হলো বৃষ্টি,
হলো কুয়াশা,
শুধু প্যারানয়িক মেঘেদের প্রতিফলন হলো না।
প্রিয়তম ঈশ্বর,তুমি কি জানতে - পোড়া কাকেদের শহর অন্ধকারে ডুবে যাবার পূর্বে কয়েকটা জোনাক পোকা আলোক বিকিরণ করেছিল সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে? অতঃপর তারা হাউইয়ের মত পাক খেয়ে হারিয়ে গিয়েছিল তোমার গোলকধাঁধাঁ আকাশমহলে। টানা ছাউনির মত তোমার আকাশ আমাদের মাথার উপর চাঁদোয়া হয়ে হা করে ঝুলে রইলো বিব্রত ভঙ্গিতে। তাতে জোনাকের ছায়া দৃশ্যমান হলো না। চাঁদোয়ার নিচে একদল বাণিজ্যিক কুকুর কর্কশ স্বরে চেঁচিয়ে যেতে লাগলো একটানা। তার সম্মোহনে সারি বেঁধে একে একে এসে জড়ো হলো আরো কয়েক লক্ষ কুকুর ও কুক্কুরী। সমস্বরে তাদের সিসিফাস সঙ্গীত প্রতিধ্বনিত হলো লোকালয় থেকে বনভূমি,
বনভূমি থেকে নদী,
নদীর পরে সমুদ্র,
সমুদ্র অতিক্রম করে উপত্যকা,
উপত্যকা পেরিয়ে মালভূমি
অবশেষে আকাশের চূড়ায়!
আজকাল আকাশের দলছুট উদাসীন মেঘেদের ভাঁজে ভাঁজেও কান পাতলে অনায়াসেই শোনা যায় তাদের ক্লান্তিহীন অবিরাম সিসিফাস সুর।
আমরা মোহগ্রস্থ বংশীবাদকের দল মদির সঙ্গীতে ডুবে থাকি। চোখ ফেরানোর অবকাশে শ্রবণেন্দ্রিয় অতিক্রম করে জংধরা পরভৃৎ আয়নায় তীক্ষ্ণ আঘাত হানে আরো একদল নেশাগ্রস্থ কুকুরের শীত্কারের তারস্বর আর্তনাদ। তারা বয়ে নেয়,বয়ে যায় চির অনুশীলিত পাপের ছায়াধ্বনি। কেউ কেউ তা শুনেও না শোনার ভান করে থাকে ; যদিও আমরা সকলেই জানি - পৃথিবীর উঠোন থেকে ক্যাকটাসের আগায় অদৃশ্য টানসুতো ধরে ঝুলে থাকা ছায়ারোদগুলো মুছে গেলেও, কখনো বিলীন হবে না তার অনুভূতিজড় উন্মত্ত জৈবিকাচরণ। রাত্রি তার সমস্ত শীতলতা নিয়ে আমাদের আঙ্গুলের হাড়ের ভেতর সন্তর্পনে আশ্রয় নিলে আমরা অখন্ড মনযোগে কাগজের ফুল চাষাবাদে প্রবৃত্ত হই। অবশেষে সকালের উষ্ণ রোদও তার বরফ জমাট ক্যানভাসে লুকোচুরি খেলতে খেলতে একসময় হয়ে পড়ে স্থির শীতল।
ভাষাবিহীন সাদা কাগজের মত টুকরো টুকরো হয়ে ছিঁড়ে যায় আয়না। ফ্যাসিবাদী অন্ধকারে চক্রব্যূহের মত আটকা পড়ে গেলে কড়ে আঙ্গুলের আগায় জমতে থাকে কিছু উচ্ছিষ্ট খাদ্যাবশেষের আবর্জনা। হাতের তালুতে সযত্নে এঁকে রাখা মেঘ কঙ্কাল জাদুঘরে সাজিয়ে রেখে এসে স্বতঃপ্রবৃত্ত মুখোশ আঁটা জীবনের হিসেব মেলাতে ব্যস্ত হয় দিন। সময়ের শরীর থেকে স্মৃতিধুলোর মত ঝরে ঝরে পড়ে রোদের পরাবাস্তব পোট্রেইট, ঢেউয়ের দীর্ঘশ্বাস আর কুচি কুচি বর্ণহীন রংধনুলিপি। সময়ের ফসিল ঘড়ির পেন্ডুলামের ভেতর স্থিরচিত্র হয়ে আটকে পড়ার পর অবিরত তার শুন্য দেয়ালে ঘাই মেরে মেরে রক্তপাত ঘটানোর চেষ্টায় অমোঘ ক্লান্তি নেমে আসে দুচোখে। যদিও শব্দদানবেরা ক্লান্ত হয়না তখনো।
লক্ষ কোটি উন্মত্ত কুক্কুরদলের টানা আর্তনাদে শ্রবণেন্দ্রিয় অবশ হয়ে এলে আমি চুপিসারে বাতি নিভিয়ে অন্ধকারের শরীরের ভেতর ঢুকে পড়ি। সারা শহরের নিয়ন বাতিগুলো তখনো একযোগে জ্বলতে থাকে লাল,নীল,বেগুনী অথবা হলুদ বর্ণের কৃত্রিম আলো নিয়ে।
ঝলমলে শহরের সকল গুপ্ত অন্ধকার আলোর জলোচ্ছ্বাসের নীচে নিঃশব্দে ধুয়ে মুছে চাপা পড়ে যায়।
সারমেয় সংলাপগুলো হয়ে যায় একেকটি পূর্ণাঙ্গ আত্মজীবনী।
অন্ধকারের শরীরও একটা সময় প্রবল আক্রোশে তীব্র শ্লেষে আমাকে ছুঁড়ে ফেলে দেয়।
তন্দ্রাচ্ছন্ন ঘোরে ডুবে যেতে যেতে অবশেষে জানি - ভোর হলে ওই কুক্কুরদলের সমবেত প্যারেডে ছন্দ মেলাবো আমিও।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১০ ভোর ৫:২২
৮০টি মন্তব্য ৮০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×