somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিভ্রান্তিভ্রমণ

২২ শে আগস্ট, ২০১০ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সে বেরিয়ে এসেছিল অঝোর বর্ষণের ভেতর থেকে।
সমস্ত আকাশ জুড়ে ঝুমঝুম শ্রাবণধারা নামছে তখন টানা মেঘের করতাল বাজিয়ে।
মেঘের চিঠি - গায়ে মেখে মেখে ধীরে ধীরে হাঁটছে সে।
তার আনত চোখের পাপড়িতে ফোঁটা ফোঁটা বৃষ্টিকণা জমে আছে মুক্তোসদৃশ। চোখের মণিতে মেঘের ছায়া.........আর এক রাজ্য কুয়াশার বাস। অদ্ভুত সব খন্ড খন্ড কুয়াশামেঘ তার চোখের ভেতর ত্রস্তপদে হেঁটে বেড়াচ্ছে ইতিউতি। ঝড় কবলিত প্রশান্ত মহাসমুদ্রের মত গভীর আর অশান্ত তার চোখ।
তার সাধ ছিল পাল তোলা নৌকো হবার। তাই সে চোখের ভেতর সমুদ্র নিয়ে ঘুরে বেড়াচ্ছিল আপনমনে। তাকে কেউ বলে দেয়নি নীল নীল জলদানবদের জলদখলের ইতিবৃত্ত, শেখায়নি টিয়েপাখির বিদীর্ণ বক্ষে রাক্ষসরাজের প্রাণভোমরার বিনাশ-সাধন মন্ত্র অথবা আকাশ ক্যানভাসে দৃষ্টিপাতের কলাকৌশল। তার স্বপ্নদ্বারের চারপ্রান্তে সন্তর্পনে কেউ বৃত্তের মত ধীরে ধীরে এঁকে দিয়ে গেছে অভেদ্য লক্ষণরেখা। বৃক্ষ হয়ে মাথা তুলবার আগেই তাই সে লতাগুল্মের মত নুইয়ে পড়েছিল বাতাস দেবতার অভিশাপে। চন্দ্রবলয়ে ঘুরতে ঘুরতে এক রাতে যখন সে জ্যোত্স্নাচ্যুত হলো - তখন চিরল পাতারা গোপনে দীর্ঘশ্বাস ঝরালো না, আকাশ থেকে ঘটল না কোনো আত্মবিনাশী তারকার পতন।
পাহাড়িয়া মেঘেরা একে একে তার ছবি আঁকার খাতায় আঁকিবুকি করে ঢেকে দিয়ে গেল সব কল্পিত দৃশ্যখন্ড - যেখানে সে আকাশের ত্রিপলে লন্ঠন জ্বেলেছিল অজস্র তারাবাতি দিয়ে। শঙ্খচিলের ঠোঁটে ঢুকে পড়া বন্ধ্যা দুপুরগুলি তাকে নখদন্তহীন সিংহশাবকের জপমন্ত্র শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়িয়ে দিল আলতো করে। বাস্তুহীন ধূলিকণার মত নিদ্রাঘোরে সে উদ্ভ্রান্ত হয়ে ঘুরপাক খেতে লাগলো আকাশ বাতাস পাহাড়ের গায়ে, তার দিকভ্রান্ত চোখে বাতি জ্বাললো না কোনো আলোক অভিসারী নক্ষত্র।
তার নিদ্রাচ্ছন্ন চোখ অন্ধ হয়ে যাবার আগে শেষবারের মতন সে স্বপ্ন দেখেছিল- কোনো এক কাকভেজা ভোরে বৃষ্টির জল এসে ধুইয়ে দিয়ে যাবে তার চোখের ভেতর জমে ওঠা ঘন কুয়াশার স্তূপ। সেখানে কেউ সযত্নে এঁকে দিয়ে যাবে স্বপ্নবিলাসী ফ্লেমিঙ্গদের আকাশ বিহারের তৈলচিত্র আর তার জড়ভরত হাতের হাড়গুলো সহসা হয়ে উঠবে ঘাসফড়িঙ্গের ডানা।
তার পূর্বেই দৃশ্যখাদকের দল এসে চুরি করে নিয়ে গেল তার রংতুলি ও ক্যানভাস আর তার বদ্ধ চোখের আলোকে চিরদিনের মত বন্দী করে ঢুকিয়ে দিয়ে গেল প্যাট্রিফায়েড শামুকের খোলে........
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১০ ভোর ৪:২৮
৭১টি মন্তব্য ৭১টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×