somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার গল্প - ১

০৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৯ ডিসেম্বর ২০১১

আজ রাত ৯ টায় আমার ফ্লাইট. জীবনে প্রথম বারের মত বিমান ভ্রমন ... খুশি হবার ই কথা ... কিন্তু পারছিনা :( ... মা, বাবা, ভাই, বোন, ভাবি, বোন জামাই, আদরের ভাতিজা, ভাতিজি, ভাগ্নি গুলোকে ছেড়ে সুদুর আটলান্টিকের ওপারে কানাডা'র উদ্দেশ্যে অন্ততো ২ বছরের জন্য পাড়ি দিচ্ছি ....

আজ শুধু বারবার পেছনের দিন গুলোর কথা মনে পড়ছে ... আসলে একটু বেশি আদরের আর ঘর কুনো সাথে অলস হলে যা হয় আর কি ....

মনে হয় দিন গুলো খুব একটা খারাপ যাচ্ছিল না ... samsung r&d তে চাকরি আর বড় ভাইয়া'র গাড়িতে করে অফিস - বাসা ... বন্ধু - বান্ধবদের সাথে আড্ডা আর মাঝে মাঝে তুমুল রাজনৈতিক বিতর্ক, টুকটাক ফ্রীলান্সিং. মাস শেষে কার্ড দিয়ে টাকা তোলা, বসুন্ধরায় কেনাকাটা আর ফুড কোর্টে খাওয়া ... আহ ... আগে কি সুন্দর দিন কাটাইতাম টাইপের :P

ভাইয়া, মা-বাবার উপদেশ, বন্ধু-বান্ধব আর অফিস কলিগদের স্কলারশিপে বাহিরে পড়তে যাওয়া দেখে আস্তে আস্তে আমারো মাথায় ঢুকলো বাহিরে পড়তে যাওয়ার শখ নাকি উচ্চাকাংখা (!!!) :P ... সাথে যোগ হলো কানাডায় থাকা খালা খালুর তুমুল উৎসাহ ...

winter 2011 সেশনকে সামনে রেখে শুরু করে দিলাম কানাডার ইউনিভার্সিটি গুলোর website ব্রাউজিং আর প্রফেস্যরদের রিসার্চ ইন্টারেস্ট দেখে তাদের mail করা ... পাশাপাশি IELTS টাও দিয়ে ফেললাম ... হতাশাজনক - আশাব্যান্জক দু'ধরনের reply পেলাম প্রফেস্যরদের থেকে ... ব্যাকবেঞ্চার ছাত্র হলে যা হয় আর কি :( ...

দেখতে দেখতে ২ টা ইউনিভার্সিটির অফার লেটার পেলাম ... কিন্তু বিধি বাম :( কোনো স্কলারশিপ/প্রফেসর'র ফান্ড কোনোটাই জুটলো না ভাগ্গে ... তার পর ও আল্লাহর উপর ভরসা করে ভিসার আবেদনপত্র জমা দিয়ে আসলাম VFS কানাডাতে ... ১৬ ডিসেম্বর ২০১০ .... বিজয় দিবসের আনন্দ নিয়ে গেলাম VFS অফিসে ভিসা রেজাল্ট আনার জন্য ... পরাজিত হয়ে ফিরে আসলাম ঘরে ...

মা, বাবা, ভাই, বোনদের অনুপ্রেরনায় আবার শুরু করে দিলাম fall 2011 এর জন্য প্রস্তুতি ... এবার আল্লাহ সহায় হলেন ... ২ টা ইউনিভার্সিটির স্কলারশিপ/প্রফেসর'র ফান্ড পেলাম .... হিসাব করে দেখলাম যা পাব ত়া দিয়ে আল্লাহর রাহমাতে ইউনিভার্সিটির টিউশন ফী আর কানাডাতে থাকা খাওয়ার খরচ কোনমতে হয়ে যাবে .... এবার তাই অনেকটা আত্মবিশ্বাস ছিলো তারপর ও সতর্কতার জন্য পান্থপথ এর একটা স্টুডেন্ট কাউন্সেলিং এজেন্সির মাধ্যমে ভিসা আবেদনপত্র জমা দিলাম ... চুক্তি মোতাবেক তাদেরকে দিলাম ২০ হাজার টাকা আর চুক্তির শর্ত থাকলো ভিসা হয়ে গেলে তাদের দিতে হবে আরো ৮০ হাজার টাকা ... কিন্তু man proposes but God disposes ... সব আত্মবিশ্বাস ভেঙ্গে দিয়ে আবার ভিসা আবেদন প্রত্যাখ্যাত :(( ...
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১২ ভোর ৫:১১
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×