তোমার হাতে কাশবনের ঢেউ
০১ লা ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমার হাতে কাশবনের ঢেউকাওনচালের পায়েসবাটি হাতে তুমি এলে। ঘ্রাণে আমি পেছন ফিরে তাকাই। রেখে তুমি চলে গেছো। চলে গেছো ঐ ঘরে। হয়তো এখন কাঁথা ফুঁড়ে গল্প তুলছো। লালসুতো, সবুজ, হলুদ আর নীলে-- সুতোয় সুতোয় বোনা কতো রাজ্যের গল্প তোমার-- সুঁইকৌটোয় বন্দি যে-সব। রাজকন্যা-রাজপুত্তুর ও সবুজ টিয়াপাখি, যুদ্ধজয়ীর শানিত তরবারি, রূপকথায় ঐ পুতুলনাচের সুতোটানের গল্পখানি-- তুমি চাইলেই ছড়িয়ে পড়ে আধপুরোনো শাড়ির ক্যানভাসে আটসাট কিংবা আড়াআড়ি। তারাভরা রাতে কি এক জ্বলজ্বলে ছবি তোমার রঙতুলি আর সুঁইসুতোয় ছুঁয়ে গেছে আকাশশাড়ি।
তোমার হাতে কাশবনের ঢেউ, চোখে শান্তপুকুর , মা তোমার ললাটের সূর্যটিপ... দ্যাখো, আজ দুয়ার ঠেলে নেমেছে উঠোনে ।
তোমার ঐ গল্পবোনা শীতকাথাঁটি আমায় দিও। মা তুমি আমায় দিও।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৯ রাত ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর...
...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫৬
১৮ বছর পর্যন্ত সবাই শিশু!
শিশুর অধিকার রক্ষা অবশ্যই সভ্য সমাজের দায়িত্ব। কিন্তু প্রশ্নটা তখনই কঠিন হয়ে ওঠে, যখন ১৭ বছর ১১ মাস ২৯ দিন বয়সী কেউ ধর্ষণ বা হত্যার মতো... ...বাকিটুকু পড়ুন

আজ ২২ সেপ্টেম্বর—বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস। কল্পনা করুন তো, কর্মব্যস্ত এক মঙ্গলবারের সকালে ঢাকার রাজপথে কোনো ব্যক্তিগত গাড়ি নেই! কানে তালা লাগানো অহেতুক হর্নের গর্জন নেই,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৩

ছয় হাজার হাজার আগে পৃথিবীর জনসংখ্যা ছিলো মাত্র দশ লাখ।
হ্যা দশ লাখ। পুরো পৃথিবীর সব জায়গায় মানুষ থাকতো না। বনজঙ্গল ছিলো। আর সমুদ্র এবং নদী। পাহাড় পর্বত।...
...বাকিটুকু পড়ুন