"পারিবারিক বিবাহ" প্রকল্প নিয়ে আমার ছোট ভাইয়ের তত্ত্ব :
"বর এক কাঁশি দিলে বুঝবেন, খেতে দিতে বলছে।
আর দুই কাঁশি দিলে বুঝবেন, ঘুমাতে যেতে চায়ছে।"
- এমনটা মনে হওয়ার কী কারন?
- আপা শুনেন - বুদ্ধিমান মানুষজন কথা কম বলে। তাছাড়া দু'জন স্বল্প পরিচিত মানুষ এর বলবার মতো অনেক কথাই থাকে। কিন্তু কিভাবে শুরু করবে সেটা ঠিক বুঝে উঠতে পারে না।
- তাই বলে!! খুক-খুক করে কাঁশি দিবে??
- হ্যাঁ! আপনার হাসি দেখার জন্য। ভাইয়ার এই আচরণে আপনি যে হেসে ফেলবেন, তা তো বোঝা-ই যায়।
- আমি তো জানি, সম্পর্কের বয়স বাড়লে কথা কমে। এ তো দেখি.....
- উল্টোটাও তো হতে পারে। দিনে দিনে কথা বাড়তে পারে।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



