somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু মানুষ কোনোকিছু না ভেবেই কেড়ে নিতে পারে অনেক কিছু...

০৮ ই অক্টোবর, ২০২১ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সময়ের স্রোত যেদিকে নিয়ে চলেছে তার উল্টো দিকে কোথায় যেন বাঁধা পড়ে আছে আমার হৃদয়। নিজের গভীরে গুটিয়ে থাকা আমি প্রায়শই অনুভব করি, নিজের সাথে একটা বিভাজন তৈরি হয়েছে আমার। জেনেছি জীবনে একবার হলেও মানুষকে দুঃখের স্বাদ পেতে হয়। সেই দুঃখটা মানুষ কিভাবে যাপন করে সেটাই মুখ্য। দুঃখটা কার কাছ থেকে; কিভাবে পেয়েছিল সেটা মুখ্য নয়।

পরিস্থিতি যখন কোনো কিছু কেড়ে নেয়, এমন কিছু যা কোনোভাবেই প্রতিস্থাপন করা যায়না; তখন আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি। মানিয়ে নেয়ার জন্য নিজের সাথে লড়তে থাকি প্রতিদিন। তারপর একসময় বেঁচে থাকার জন্য বাস্তবতাকে মেনে নিতে শিখে যাই। সহ্য করতে শিখি ক্ষতস্থানের ব্যথা। নিজের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যা কিছু, তার থেকে হঠাৎ বঞ্চিত হওয়ার অনুভূতি অনেকটা মৃত্যুকে মেনে নিতে শেখার মতো।

কিছু আঘাতের দাগ কোথাও থাকে না। সারাক্ষণ নিজের চাপা অনুভূতিগুলোর সাথে সময় কাটানোর চেয়ে ক্লান্তিকর জীবনযাপন আর কিছু হতে পারেনা। অপ্রাপ্তির সক্রিয় বেদনাবোধের কাছে মানুষ জীবনের ছন্দ হারিয়ে ফেলে। ভালোবাসার যথাযথ অনুভূতি তাকে আর আবেগি করেনা। মানুষ যদি সত্যিই মুক্তি চায়, তার জন্য হয় তাকে ছেড়ে দিতে হয়, অথবা চলে যেতে দিয়ে হয়। নতুবা সমস্ত জীবন একটা মস্ত শূন্যতার অংশ হয়ে বেঁচে থাকতে হয়।

'আপাত সফল কিন্তু প্রেমে ব্যর্থ একজন অধ্যাপক প্রায়শই স্বপ্নে পরাবাস্তব জগতে চলে যান। সেখানে ঘড়ি আছে কিন্তু কাঁটা নাই। মানুষের অবয়ব আছে কিন্তু শরীর নেই। ভিনদেশি একটি চলচ্চিত্রে দেখা এই দৃশ্যটা আমাকে ভীষণরকম বিষন্ন করে। প্রপঞ্চক আবেগের জন্ম নয়, একজনের অনুভূতির সাথে আরেকজন কিভাবে প্রতারণা করে সেই চিত্রায়ণ আমাকে ব্যথিত করে। এরকম কিছু দুঃস্বপ্নকে এড়িয়ে যেতে নিজের সাথে সমঝোতার সংকল্প করি।

চিন্তার জালে হারিয়ে ছুরিটা আমার নিজের দিকেই ফিরে আসে। অতঃপর নারী হিসেবে আমার বেদনাবোধ ও ক্ষমা। এবং পুরুষের অবস্থান থেকে শুভ'র অপরাধবোধ ও উপায়হীন অবস্থা নিয়ে ভাবতে বসে; জানালার বাইরে একটা দীর্ঘ জীবন তাকিয়ে থাকি...
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০২২ ভোর ৬:০২
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×