somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়েদের অত রূপ ভালো নয়...

১৫ ই অক্টোবর, ২০২১ রাত ৮:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



'মেয়েদের অত রূপ ভালো নয় গোলাপ' জন্মাবার পর থেকেই কথাটা বারংবার শুনতে হয়েছে শাকেরা আরজু ওরফে গোলাপ আপাকে। শাকেরা আরজু নামটা লেখা হয়েছিল স্কুল-কলেজের খাতায়, আর লেখা হয়েছিল বিয়ের কাবিননামায়। গোলাপ আপার সৌন্দর্যের সুখ্যাতি ছিল। সুন্দরের কারণেই তাকে ছোটবেলা থেকে সবাই গোলাপ বলে ডাকত। কলেজ পড়ুয়া গোলাপ আপার ধুমধামে বিয়ে হয় সমাজের এক ভদ্রস্থ পরিবারে। অনেক আয়োজন হয়েছিল বিয়েতে। মাস ছয়েক যেতে না যেতেই গোলাপ আপার কাছে পরিষ্কার হয়, কোন যোগ্যতা ছাড়াই জামান সাহেব তার বর নির্বাচিত হয়েছেন।

মাতাল বর নিয়ে ঘর করা যায়, কলহপ্রিয় বরের সাথে কোনমতে মানিয়ে গুছিয়ে চলে যায় কিন্তু যে বর কাছেও টানে না দূরেও ঠেলে না, তার সাথে ঘর করবে কিভাবে! জামান সাহেব ছিলেন অন্যানুরাগী। আপা তার মাকে জানালেন। সব ঠিক হয়ে যাবে এই আশায় খালাম্মা কেটে কেটে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠালেন। ঘরকন্যা করে কেটে যায় দুটো বছর। জামান সাহেব তার দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করেছেন জেনে গোলাপ আপা স্থায়ীভাবে চলে এলেন। আইনত বিবাহ বিচ্ছেদ হলো। নিরুত্তাপ নৈর্ব্যক্তিক গোলাপ আপা বুঝেছেন, যে ঘরের দেয়াল ভেঙে যায় সে ঘরের উপর দোতলা করার চেষ্টা কোন কাজেই আসে না এর চেয়ে উত্তম ওই ঘরটা ভেঙে ফেলা।

ঈশ্বর গোলাপ আপাকে শক্তি দিল এমন বিষয় মেনে নিতে যা তিনি বদলাতে পারবেন না। জাপানে কিন্টসুকি বলে একটা শিল্প আছে। যে শিল্পে ভেঙে যাওয়া কাঁচের পাত্রের টুকরোগুলোকে সোনার পাত দিয়ে জুড়ে দেয়া হয়। এই শিল্পে প্রথমে ভাঙ্গা টুকরোগুলো গুছিয়ে এক জায়গায় করা হয় অতঃপর সোনা ধাতু এবং সিমেন্ট দিয়ে টুকরোগুলোকে জুড়ে নিয়ে একটা নিরাপদ স্থানে কিছুদিন সংরক্ষিত রাখা হয় যেন জোড়ানো টুকরোগুলো মজবুত এবং পুনরায় ব্যবহার উপযোগী হয়ে ওঠে। গোলাপ আপা নিজেকে জুড়ে নিলেন।

বিষাদ মানুষকে সুন্দর করে দেয়, গোলাপ আপাতত দেখলাম! বিয়ে তাকে এক অদ্ভুত নিরব বেদনা উপহার দিয়েছে। যা তার পক্ষে ভুলে যাওয়া সম্ভব নয়, আর ক্ষমা করার তো প্রশ্নই ওঠে না। কিছু আঘাতের চেয়ে মর্যাদাহানি মানুষকে বেশি কষ্ট দেয়। তখন মানুষ তার খাঁটি ভালোবাসা আর আবেগশূন্য স্থানকে পুরোন করে অপরিণত প্রচেষ্টায়।

যদিও ব্যথা বেড়ে ওঠার অংশ এবং ক্ষতকে ক্ষত বলে মেনে নেয়াই একে সারানোর পূর্বশর্ত। এবং জীবনের নির্মম বাস্তবতা হলো, সময় একাকিত্বকে সারিয়ে নয় বরং বাড়িয়ে দেয়। পার্থক্যটা মাত্রগত! অনেক সময় আমরা যা দেখি তার পেছনে রয়েছে, আরেকটা গোপন জগত। ঝড়ের মুখে যা কিছু হারিয়ে যায় তা ভুলে যাওয়ার বিকল্প নেই। দীর্ঘ বছর বাদে আমাদের গোপনীয়তা রাখার সিন্দুক 'গোলাপ আপা'র আজকে বিয়ে ...

বি.দ্র. এই লেখা পড়ে জামান সাহেবকে নেতিবাচক ভাবার অবকাশ নাই। তিনিও ভালো মানুষ। পরিবারের মতামতে বিয়ে হয়েছিল। দুজন মানুষের সুখের চেয়েও আমাদের সমাজে পরিবারের মান-সম্মানকে বড় করে দেখা হয়।
গোলাপ আপার পরিবারও অনুরূপ।
গোলাপ আপা আশা করি বাকি জীবনটা ভালো থাকবেন।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২১ দুপুর ২:৫৬
২৩টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

একটা ছিলো সোনার কণ‍্যা, মেঘ বরন কেশ!!!!

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা জুলাই, ২০২৬ ভোর ৬:১৩



শাওন প্রশ্ন করেছিলে ৭৮ বছর বয়স্ক একজন মহিলার। অন্তর্বাস উচিয়ে যখন অন্তর্জালে দাঁত মুখ খিচিয়ে উল্লসিত বহু পোস্টে ভেসে যায় ।কিংবা দেয়ালে সরাসরি দি লিখে প্রচার করছিলো তখন... ...বাকিটুকু পড়ুন

‘ছুটি’র স্মৃতি

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা জুলাই, ২০২৬ দুপুর ১২:৫০

(প্রায় দু’মাস আগে লেখা। তখন গ্রীষ্মকাল হলেও ঢাকায় কয়েকদিন পরপর বৃষ্টি হতো। এখনকার মত “ঘাম ঝরে দরদর” ধরণের গরম ছিল না। রাতগুলো তুলনামূলকভাবে বেশ ঠাণ্ডা থাকতো।)

আজ খুব ভোরে (শেষরাতে)... ...বাকিটুকু পড়ুন

যে কারণে এবারের বিশ্বকাপও আর্জেন্টিনার ঘরেই উঠবে B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৪



কারণ আর্জেন্টিনা দুর্দান্ত, মেসি-মার্তিনেজরা অপ্রতিরোধ্য। আর্জেন্টিনা এখন পর্যন্ত এই বিশ্বকাপের সবগুলো ম্যাচেই একছত্র আধিপত্য দেখিয়ে জয়লাভ করে প্রবল বেগে ফাইনালের দিকে ধ্বাবিত হচ্ছে। আশা করা যাচ্ছে গতবারের... ...বাকিটুকু পড়ুন

হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানীক কোন ভিত্তি নেই

লিখেছেন জ্যাক স্মিথ, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ১:০৪



হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন

×