|আমার সন্ধ্য
__ জ্যৌতিন আলম
প্রতিটা সন্ধ্যা এসে একটা রাত নামায়
অন্ধকার চাদরে ডেকে দেয় ধানের মাঠ
পাখিদের ঘরে ফিরিয়ে দেয়
নিভিয়ে দেয় প্রদিপ রাজ।
প্রতিটা সন্ধ্যা এসে জ্বালিয়ে দেয়
সারা আকাশ জুড়ে তারার মশাল
বাজিয়ে দেয় ঝিঁ ঝিঁ পোকার সুর
স্নিগ্ধতা মেখে দেয় বাতাসে।
প্রতিটা সন্ধ্যা এসে দাঁড়ায়
আমার সামনে, কিছু বলবে বলে
পারেনা বলতে, কাঁপুনী দেয় তার
প্রথম পরশ কুমারীর মতো।
প্রতিটা সন্ধ্যা এসে প্রান্ত টানে দিনের
ধংশ করে আলোর রেখা
নিভু নিভু জ্বলে জোনাক পোকা।
প্রতিটা সন্ধ্যা এসে থামিয়ে দেয়
মেয়েটির চন্ঞল বিকেলের খেলা
তাকে যেতে বলে পুকুর ঘাটে
ধুলো মাখা হাত পা ধুতে।
প্রতিটা সন্ধ্যা এসে নামায় অন্ধকার
গরুর পাল নিয়ে ফেরে রাখাল
মাতাল সাজে সাজ করে নব বধু
ক্ষন পরে লজ্জ পাবে দরজা খুলতে।
সন্ধ্যারা এসে ঘুরায় মনের বাঁক
সে বাঁকে আমিও হারালাম
নিজেকে খুঁজতে বের হলাম
দেখা পেলাম তোমার।
তবে কি তুমি ই?
তুমি ই আমার সন্ধ্যা?
||||||||||||||||||||||||||||||
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




