somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গনমাধ্যম ও ব্লগে নষ্ট খেলা:::| পরিকল্পিত মগজ ধোলাই হচ্ছে তারুণ্যের

০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যখন মানুষ যুক্তি বা সত্য দিয়ে কাউকে পরাজিত করতে পারে না, তখন কিছু মানুষ একটা অপ-কৌশল গ্রহণ করে। ইংরেজিতে একে Darty politics বা Darty game বলে। বর্তমান মূলধারার গনমাধ্যম বা ব্লগাররা যা ইসলাম নিয়ে করছেন। কেবল মুসলিমদের দোষগুলো খুটিয়ে খুটিয়ে বের করে সাথে ইসলামক
জুড়ে দেয়ার সুক্ষ্মদর্শী কৌশল।

আপনি দেখবেন হয়তো কিছু মধ্যপাচ্য দেশের ধর্মহীন মানুষের ঘৃণ্য ধর্ষণ খেলা তাহরুশ নিয়ে কোন লেখা পরছেন, তাতে এমন
লাইন থাকবে এই আরবরাই আবার ইসলাম/হিজাব নিয়ে কথা বলে। আপনার মাথায় ঢুকে যাবে পয়েন্টটি। হিজাব বা ইসলাম। অথচ ইসলাম অনুযায়ি এই তাহরুশের শাস্তি কঠোরতম তথা পাথর মেরে হত্যা বা প্রকাশ্যে দোররা। এই শাস্তি বাস্তবায়িত হলে আবার অমানবিক শাস্তি বলে দেখবেন তারাই চেচামেচি করছে।

খবরঃ এমন ফতোয়াবাজির স্বিকার এক নারি। কোন গ্রামে এমন ফতোয়া দেওয়া হয়েছে কোন মহিলার চুল
কেটে দিতে হবে। ফতোয়ার ব্যাপারে আপনার মনে একটা নেতিবাচক ধারনা ঢুকে যাবে। ফতোয়ার ব্যাপারটি ইসলামে খুবই গুরুত্বপূর্ণ।
ইসলামি নিয়মে উচ্চ শিক্ষিত বিশেষজ্ঞগন ফতোয়া দেবেন অথচ বাস্তবে দেখা যাবে যে ফতোয়া দিয়েছে সে কোন
চেয়ারম্যান, যার ইসলাম নিয়ে নূনতম জ্ঞান নেই। তাতে কি যা হওয়ার হয়েছে ফতোয়ার ব্যাপারে
আপনার মনে একটা নেতিবাচক ধারনা ঢুকে গেছে। অথবা আরব রিফুজিদের নিয়ে নিউজ যে তারা ইউরোপে কোন
মহিলাকে হ্যানস্তা করেছে বা কোন অপকর্ম করেছে। এর সাথে ইসলামের দূরতম সম্পর্ক নেই। তারপরও ইসলামের সাথে
একটা যোগ দেখানো হবে এমন বলে যে এরাই ইসলামের বাহক এরাই মেয়েদের ছোট করে রেখেছে।

কিংবা দেখবেন অদ্ভুদ একটি শিরোনাম বড় করে দেওয়া, কিন্তু খবরের ভেতরে তেমন কিছু নেই।অনেকে বিস্তারিত খবর পড়ে না। শিরোনামের
খবরটি আপনার মাথায় ঢুকে যাবে। মাঝে মাঝেই এমন খবর, ৬০ বছরের বুড়োর সাথে ছোট মেয়ের বিয়ে। বুড়োর মুখে দাঁড়ি।
মাথায় টুপি। খবর উপস্থাপনা এমন থাকবে যেন ইসলামই এর জন্য। কিন্তু বাস্তবে দেখা যাবে
হয়তো বুড়োটা তার ক্ষমতা বা টাকার অপব্যবহার করেছে। কিন্তু আপনার মনে দাঁড়ি আর টুপি একটা নেতিবাচক ধারনা ঢুকে গেছে। এভাবেই চলছে নোংরা খেলা। উদ্দেশ্য একটাই
ইসলাম নিয়ে নেতিবাচক ধরনা মনে ঢুকিয়ে দেওয়া আর নাস্তিকতা নিয়ে
ইতিবাচক মনভব তৈরি করা। এবং এই কাজে তারা কিছু কিছু ক্ষেত্রে
নিঃসন্দেহে বেশ সফল।

স্বাধীনতার মাস জুড়ে দেখবেন, নানান অনুষ্টানে কিংবা নাঠক সিনেমায় যত অভিনয় হবে,
গনমাধ্যম ব্লগে যত কাটুন আঁখাজোকা হবে সবকিছুতে রাজাকার, দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী, ধর্ষক, লুটেরো এবং নারী নির্যাতনকারী
হিসাবে দেখানো হবে দাড়ি টুপি পান্জাবি পরহিত কাউকে। কত ভয়ংকর চক্রান্ত আমরা প্রতিবাদ না
করে ৪৭ বছর ধরে তা নিরবে চেয়ে চেয়ে দেখছি অসহায়ের মতো। কিন্তু প্রতিবাদ করার মতো ইতিহাসের যতেষ্ট উপাদান দাড়ি টুপি ওয়ালাদের হাতে
ছিল। দাড়ি টুপি পরহিত রাজাকারের চেয়ে দাড়ি টুপি বিহীন প্যন্ট সার্ট পরহিত রাজাকার সংখ্যাই
৭১সালে বেশি ছিল।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

×