somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি শুধু নেচেই চলেছি

১৯ শে নভেম্বর, ২০১০ সকাল ১১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাত্রা শুরুর দিনক্ষণটা যদিও একদম শোনা কথা
আমার কাছে এর বিশেষ পাক্কা দলিল নেই তেমন একটা।
দিনক্ষণ যা-ই হোক আয়োজন মোটামুটি ছিলো
এক্কেবারে যাকে বলে ঢাকঢোল পেটানো
শোর-শারাবায় রাস্তাও হয়ে গেলো সাফ
পিছু হটে অনেকে আমাকেই যেতে দিলো।
আমাকে ঘিরে হাটের ভেতর হাট, মজলিসের ভেতর মজলিস
আমাকে ঘিরেই বাগানের ভেতর ফুটলো অজস্র রক্তগোলাপ।
আমি যে কত কী!
আমি যখন 'কত কী' তখন একটু ঘুড়ি ওড়ালে কেমন হয়?
দু'হাতে তুলে নিয়ে নাটাই বাতাসের ডানায় ভাসালাম
ঝলমলে ঘুড়ি।

নির্মাণ করবো ভেবে এরপর আমি
জড়ো করতে শুরু করলাম মাটি, ঘাস, খড়কুটো
লতাপাতা, ইট, কাঠ কাঁচ ও মার্বেল।
এখানেই গড়ে উঠবে আমার
মার্বেল প্রাসাদ।

নির্মাণের কাজে হাত দিয়ে
আমার খুব আয়েশ করতে ইচ্ছে হলো
আয়েশ মানে - একটু বাঁশি বাজালে কেমন হয়?
ভেবেই দু'হাতে তুলে নিলাম
মাতাল বাঁশি।

বাঁশিতে ফু দেবার আগে লম্বা করে দম নিয়ে ভাবলাম
বাঁশির সুরে কেউ যদি না-নাচে
কারো পেলব পায়ের তালু যদি সিঁদুরলাল না-হয় মুদ্রায় মুদ্রায়
তবে এ আর কেমন বাঁশি।
যেই ভাবা সেই কাজ।
নৃত্যকলায় 'লাখে এক' নগরীর সবচেয়ে মসৃন আর ধারালো নর্তকীটিকে
আমার সামনে এনে দাঁড় করিয়ে দিলো কয়েকজন।

সবচেয়ে বড় ঘটনাটি, মানে আমি যে ঘটনাটির কথা
এতক্ষণ ধরে আপনাদের বলতে চেয়েছি
সেটি ঘটলো তখনই।

আমি বাজাই, নর্তকী নাচেনা
আমি ইশারা দেই, নর্তকী নড়ে না
কী মুশকিল! কী মুশকিল!

মেহমান উঠে গেলো, মেহফিল খতম!
হঠাৎ আমি নিজেই নাচতে শুরু করলাম।

আমি আসলে আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম
যাত্রা শুরুর এবং যাত্রাপথের শোর-শারাবায়
আমি একটা কথা প্রায় গিলে খেয়ে ফেলেছিলাম।
বাড়ি থেকে বেরুবার আগেই আমার বাজিকর বন্ধু
আমার কানে কানে বলেছিল:
ওড়ানো, বানানো, বাজানো এবং নাচানো তোমার কাজ নয়।
তুমি শুধু নাচবে, আমার আঙ্গুল যেদিকে ইশারা করে
সেদিকেই তুমি শুধু নাচতে থাকবে।

আমি তাই আমার বন্ধু বাজিকরের হাতের ইশারায়
সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানায়
নেচেই চলেছি।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×