somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খুব নিরবে বাংলাদেশ আর একবার ধর্ষিত হোল।

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আপনি তো খুব ব্যাস্ত রাজাকারের বিচার চাইতে গিয়ে। আসলেই খুব ব্যাস্ত। এতো বড় কাজের মধ্যে ছোট্ট একটা খবর আপনার দৃষ্টি আকর্ষন করছি

“বাংলাদেশ-ভারত : রামপাল কয়লা বিদ্যুৎ প্রকল্প চুক্তি সই”
আচ্ছা শুনুন এই কয়লা বিদ্যুত হলে কি কি পরিবেশ বিপর্যয় হবে তার কয়েক্ টি নমুনা শুনুনঃ
১। সারা দেশে এসিড বৃষ্টি হবে

২। সুন্দরবন ধ্বংস হবে

৩। এখন ইউনিট প্রতি ৮ টাকা হলেও অচিরেই ভারত কয়লার দাম বৃদ্ধি করে ১৪ টাকা ইউনিট প্রতি করবে।

৪। ধান ও চিংড়ি সমৃদ্ধ রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নে ১৮ হাজার একরের মধ্যে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মানে ইতিমধ্যেই ১৮৩৪ একর জমি অধিগ্রহন করা হয়েছে। এর মধ্যে খাস জমি মাত্র ৮৬.১৬ একর বাদে বাকী সবটাই ব্যক্তি মালিকানাধীন জমি।

অথচ এই সরকারই জেল জরিমানার বিধান রেখে “কৃষি জমি সুরক্ষা ও ভূমি জোনিং আইন” তৈরি করেছে। নতুন এ আইনে কৃষি জমিতে বসতবাড়ি বা শিল্প কারখানাসহ যেকোন প্রতিষ্ঠান স্থাপনে সরকারের অনুমতি বাধ্যতামূলক করা হচ্ছে। আইন অমান্যকারীর বিরুদ্ধে দু’বছরের কারাদন্ড এবং ১০ লাখ টাকা পর্যন্ত আর্থিক দন্ডের বিধান থাকছে।
কি রকম তামাশা জনগনের সাথে।

আচ্ছা এইবার চলুন দেখি এই বিদ্যুৎ কেন্দ্র থেকে যে ভারতেও বিদ্যুত যাবে তা হলে এটা ভারতে স্থাপিত হ্লনা কেন?

ভারতীয় রাষ্ট্রায়ত্ত কোম্পানি এনপিটিসি’র ওয়েবসাইট ও বিভিন্ন গণমাধ্যম সূত্র জানাচ্ছে, মধ্যপ্রদেশের নরসিংহপুর জেলার ঝিকলি ও তুমরা গ্রামে এনপিটিসি রামপাল কেন্দ্রের মতোই ১০০০ একর জমির ওপর ৬৬০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২টি ইউনিট নির্মানের প্রস্তাব দিয়েছিল। ভারতের পরিবেশ মন্ত্রনালয়’র এক্সপার্ট এ্যাপ্রাইজাল কমিটি’র এ প্রসঙ্গে দেয়া প্রতিবেদন থেকে জানা গেছে, বিদ্যুৎ কেন্দ্রটির জন্য নির্ধারিত স্থানটি মুলতঃ কৃষিপ্রধান এবং এ বিষয়ে প্রকল্পের স্বপক্ষের লোকদের দেয়া তথ্য গ্রহনযোগ্য নয়। প্রতিবেদনে আরো বলা হয়, শহরের এত কাছে এরকম বিদ্যুৎ কেন্দ্র কাঙ্খিত নয়। এছাড়াও নর্মদা নদী থেকে প্রকল্পের জন্য প্রতিদিন ৩২ কিউসেক পানি টেনে নেয়াও বাস্তবসম্মত নয়। তাছাড়া প্রস্তাবিত ঐ প্রকল্পের ১৫ কিলোমিটারের মধ্যে রয়েছে সংরক্ষিত বনাঞ্চাল। ভারতীয় পরিবেশ আইনে সংরক্ষিত বনের ১৫ কিলোমিটারের মধ্যে কোন তাপ বিদ্যুৎ কেন্দ্র করা যাবেনা।

অথচ বাংলাদেশে সেই একই কোম্পানিকে একই ধরনের ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মানে বাংলাদেশ-ভারতের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে বাংলাদেশে ক্ষতির পরিমাণ দাঁড়াবে সবচেয়ে বেশি। কোন রকম পরিবেশ-প্রতিবেশগত বিবেচনা ছাড়াই সুন্দরবনের কোলের মধ্যেই নির্মান করা হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্র।
প্রিয় জন্মভূমি তুমি আর একবার ধর্ষিত হলে। ক্ষমতার ৫ বছর এভাবে বিভিন্ন ইস্যু নিয়ে সাধারন মানুষের দৃষ্টি বিভিন্ন দিকে সরিয়ে দিয়ে গোপনেও ধর্ষিত হচ্ছে এই মাতৃভূমি।

আপনারা কি একবার এই ব্যাপারটা নিয়ে কথা বলার সময় হবে?

নাকি রাজাকারের বিচার চাইতে থেকে আর একবার দেশকে ধর্ষিত হতে দেবেন
৫৬টি মন্তব্য ৫৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×