তোমার বদলে যাওয়া খুব অসহ্য মনে হয়। তুমি বদলে যাচ্ছো কেন? আমি যে সেই পুরুনো তোমাকেই ভালোবাসি। তোমার স্বর এত রুক্ষ কেন? কোন মাধুর্য নেই, তোমার চাহনি এত ভাবলেশহীন যেন একেবারে মৃত !! কিন্তু আমি যে তোমাকে আগের চেয়ে অনেক বেশী ভালোবাসি, অনেক!!!
তুমি এখন কবিতা শুনতে চাওনা, ওগুলো নাকি পাগলের প্রলাপ!!! অথচ জীবনের প্রথম উপহার যেটা তুমি নিজ থেকে চেয়েছিলে সেটাতো "শতাব্দীর সেরা প্রেমের কবিতাগুচ্ছ"
ছাত্রাবস্থায় ৩০০ টাকা দিয়ে তোমাকে আমি সেদিন বইটি কিনে দিতে পারিনি, নিজেকে খুব অধম মনে হয়েছিলো , সাথে ভীষন মন খারাপ। তুমি আমার হাতটা তোমার বুকে চেপে ধরে আমাকে স্বান্তনা দিয়ে বলেছিলে তোমার চাকরী হলে তবেই আমাকে বইটা কিনে দিও। আমি জানি সেদিন আমার চেয়ে তোমার কষ্ট টা অনেক বেশী হয়েছিলো, না বইটি না পাওয়ার জন্য নয়, আমার কালচে মুখটা দেখে। এখন তোমার বুক সেলফে রবীন্দ্র, নজরুল, শরৎ, সুনীল, সমরেশ, হুমায়ুন, জাফর ইকবাল, আনিসুল হক, আবু সাঈদ, মনজুরুল হক এমন কি হাল আমলের সুমন্ত'র বইয়ের মেলা। অথচ সেদিকে তোমার ফিরে তাকাবার ও সময় নেই। কখন বইমেলা আসে যায়, তাতে তোমার কোন ভ্রুক্ষেপ নেই!!!
রিকশায় বসলে তুমি কখনোই হুড তুলতে চাইতেনা, খোলা বাতাসে আমার হাতটা শক্ত করে ধরে রাখতে, যেন কেউ আমাকে তোমার কাছ থেকে কেড়ে নিতে না পারে। এখন , কালো গ্লাসে ঢাকা এলিয়নে বসে আনমনা হয়ে কি যেনো ভাবো, আমি যে পাশে আছি তা হয়তো ভুলেই যাও। আমি অবাক হয়ে তোমাকে দেখি। বুক ছিড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কিন্তু তুমি তা শুনতেই পাওনা!!!
এভাবেই সব বদলে যায়..........
(চলবে)
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


