কিন্তু ইদানীং মজিলা পেজ ওপেনে এত বেশী সময় নিচ্ছিলো যে, মাঝে মাঝে ল্যাপটপের মনিটরকে চাঁদের চেয়েও দূরের কোন বস্তু মনে হচ্ছিলো। আবার বার বার পেজ হ্যাং (?) ( আমার বানানো শব্দ, মনে হয়না ব্রাউজারের ক্ষেত্রে এমন কোন টেকি শব্দ ডিকশনারীতে আছে) হয়ে যেতো , তাই পরশু রাতে গুগল ক্রোমকে নামালাম, আমার মনে হয় পৃথিবীতে এলিয়েন নেমে এলে নাসার বিজ্ঞানীরা যে রকম উত্তেজনায় ছটপট করবে, আমি তার চেয়েও বেশী উত্তেজিত হয়ে গিয়েছিলাম
যাক , কোথা থেকে কি হলো বুজলাম না, কিন্তু ইনস্টল করেছি সেটা শিউর, কিন্তু ডেক্সটপে কোন ক্রোমের কোন শর্টকাট আইকন না পাইয়া মনে খুব ব্যাথা পেলাম, ভাবলাম আমার মতো ননটেকির জন্য গুগল নয়, মজিলাই আমার ফুলীর মা
অনেক কষ্ট করে শেষমেশ ক্রোমের শর্টকাট আইকন ডেক্সটপে আনতে পারলাম
যা হোক, জিনিসটা আমার কাছে ব্যাপাক লাগতাছে। কিন্তু সমস্যা হইলো মজিলার এড অন গুলান খুব কামের জিনিস আছিল, গুগল ক্রোমে কি সেইরাম কিছু আছে??? প্রশ্নটা কি আবালীয় হয়ে গেলো??? আসল টেকি বা সেমি টেকি ভায়েরা প্লিজ গুগল ক্রোমের কি কি চরম জিনিস আছে, একটু যদি জানাতেন, মনটা খুব খুশি হইতো। সেই সাথে মজিলার এডঅন গুলানকে কিভাবে ক্রোমে কাজে লাগাইতে পারি সেইটা জানাইলে জানে পানি আসতো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


