অভিনন্দন টাইগাররা!! সাবাস!!
১৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিম্বাবুয়কে হোয়াইটওয়াশ করে সিরিজ জয় করল বাংলাদেশ। নয় বছর আগেই জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ জয়টা ছিল দেশের ক্রিকেট ইতিহাসেই প্রথম সিরিজ জয়ের গৌরব। কিন্তু এই প্রথমবারের মতো জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের গৌরব নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। প্রায় ১০ মাস ধরে ব্যর্থতার বৃত্তে বন্দী থাকার পর আমাদের সাফল্য ফিরে এলো রাজকীয় ভাবে। তাই গোটা সিরিজে পুরো বছরের ব্যর্থতা ঝেড়ে ফেলে বাংলাদেশের ক্রিকেটাররা নিজেদের উজার করে দিয়েছেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় মনের গহীনে যে প্রত্যাশা বাসা বেঁধেছিল, সেটাকেই আজকে বাস্তবে রূপ দিয়ে গর্বিত করলেন সারা দেশের ক্রিকেটপ্রেমীদের।
এই টেস্টেই বাংলাদেশের ক্রিকেট প্রথমবারের মত দেখেছে দুই ওপেনারের সেঞ্চুরি, একই সিরিজে একজন খেলোয়াড়ের ২৫০ রান এবং১৮ উইকেট প্রাপ্তি এবং প্রায় সকল খেলোয়াড়দের উজ্জীবিত পারফরম্যান্স। সাকিব, তামীম, মূসফিকের পর নতুন দিনের আলো হিসেবে আমরা পেলাম লিটল মাস্টার- মুমিনুল হককে। সবকিছু মিলিয়ে স্বপ্নের এক টেস্ট সিরিজ শেষ করল বাংলাদেশ। ব্যাটে-বলের ধারাবাহিকতায় সফল এই সিরিজ যেকোনো বিচারেই বাংলাদেশ ক্রিকেটের বড় পাথেয় হিসেবে বিবেচিত হবে।
বাংলাদেশ ক্রিকেট দলকে সামহোয়্যাইন ব্লগের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা...
...বাকিটুকু পড়ুনতোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।
তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।
আমি... ...বাকিটুকু পড়ুন

আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন
কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!
ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!
জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!
মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন