somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসের বিজয় র‌্যালীতে অংশ নেবার আহবান

০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় ব্লগার,
শুভেচ্ছা নিন আসন্ন বিজয় দিবসের।
প্রতিবারের মতই এবারও মহান বিজয় দিবস উপলক্ষে একটি বিজয় র‌্যালির আয়োজন হচ্ছে। অংশ গ্রহণের জন্য অত্যন্ত আনন্দের সাথে বাংলা ব্লগাররা সহ সকলকে আমন্ত্রণ জানাচ্ছি।
১৬ ডিসেম্বর ২০১৪ তে বাংলা কমিউনিটি ব্লগিং নবম বছরে পা দিতে যাচ্ছে। কেবল ব্লগারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মতবিনিময় নয়, ইতিমধ্যে এটি প্রতিষ্ঠিত হয়েছে জনমত তৈরির একটি বিকল্প গণমাধ্যম হিসেবেও। নানান চড়াই উৎরাই পেরিয়ে বাংলা ব্লগিং বিকশিত করে চলেছে নাগরিক সাংবাদিকতা, মানব কল্যাণে যূথবদ্ধতা, সকল প্রকার অন্যায়ের প্রতিরোধ ক্ষেত্র। এই পথচলায় মানব কল্যাণমূলক কর্মকান্ডে ব্লগারদের অংশগ্রহণ সন্দেহাতীতভাবে প্রমাণিত এবং উজ্জ্বল। সাধারণ মানুষের স্বাধীন মত প্রকাশের উর্বর জমিটিও তৈরি করে চলেছেন বাংলা ব্লগোস্ফিয়ারের অগণিত ব্লগাররা।
বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বিজয়ের চেতনার সাথে বাংলা ব্লগারদের অংশগ্রহণ একেবারে বাংলা ব্লগের জন্মলগ্ন থেকেই নিজস্ব দ্যুতিতে উজ্জ্বল। স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থেকেছেন ব্লগাররা। অন লাইনে অফ লাইনে ক্রমাগতভাবে লড়াই করে গেছেন সকল প্রকার মুক্তিযুদ্ধ বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে। তৈরি করে চলেছেন মুক্তিযুদ্ধের অনলাইন আর্কাইভ, যুক্ত রয়েছেন নিরলস গবেষণায়। এই কার্যক্রম কেবল অনলাইনেই সীমাবব্ধ থাকেনি, মানববন্ধন, প্রতিরোধ সমাবেশ, মিছিল প্রভৃতির মাধ্যমে এর পরিসর বিস্তৃত করে চলেছেন বাংলা ব্লগাররা।
মানবাধিকার এবং সুস্থ গণতন্ত্র চর্চার প্রত্যয় নিয়ে নয়টি বছর অতিক্রম করছে বাংলা ব্লগোস্ফিয়ার। যা দাবী করে বাংলা ব্লগোস্ফিয়ারের সামগ্রিক যূথবদ্ধতার। ১৬ই ডিসেম্বরের বিজয় চেতনার সাথে মিলেমিশে এই যূথবদ্ধতা হবে আমাদের আরো একটি গৌরবময় অর্জন। আমরা একে সম্মিলিতভাবে উদযাপন করবো প্রতি বছরের মত, বিজয় র্যােলীতে, বিজয়ীর বেশে।
এই আনন্দ উদযাপনে ঐক্যবদ্ধভাবে র‌্যালী সবাইকে অংশ নেবার আহবান জানাই। র‌্যালীটি জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে টিএসসি হয়ে শহীদ মিনার ঘুরে শেষ হবে ছবির হাটে। এতে অংশ নেবার জন্য প্রত্যেকে নিজের ইচ্ছেমতন বিজয়ের বার্তাবাহী, বর্ণিল কোনো ফেস্টুন, ব্যানার বা প্ল্যাকার্ড বহন করতে পারেন। সাথে নিয়ে আসতে পারেন পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু যে কাউকে। ক্যামেরা নিয়ে আসতে পারেন আনন্দময় সময়টাকে অ্যালবামে বন্দী করার জন্য।
তারিখ: ১৬ই ডিসেম্বর, ২০১৪, মঙ্গলবার।
সময়: সকাল ৮টা ৩০ মিনিট।
র‌্যালী শুরু হবার স্থান: শাহবাগ জাদুঘরের সামনে থেকে।
নির্বিঘ্ন, নিরাপদ ও মঙ্গলময় হোক আমাদের একসাথে পথচলা।
বিনীত
আমরা ব্লগার
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৩
৪১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×